বাগেরহাটে বীর মুক্তিযোদ্ধার পরিবারকে চাঁদা না দেওয়ায় হত্যার হুমকি

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা শেখ মোসলেম উদ্দিনের পরিবারকে চাঁদা না দেওয়ায় হত্যা ও বাড়িতে আগুন দেওয়ার হুমকির অভিযোগ উঠেছে। শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ১১টার দিকে মোবাইল ফোনে একই এলাকার বিএনপি কর্মী খোদা মোহাম্মদের কাছ থেকে এ হুমকি আসে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, কোড়ামাড়া গ্রামের…