মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া: শিশু জায়ানকে স্মরণ করে আলফাডাঙ্গায় মানববন্ধন

আজিজুর রহমান, আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাকুড়িয়া এলাকায় জাবেদ পারভেজ কিন্ডারগার্টেনের শিশু শ্রেণির ছাত্র মোহাম্মদ জায়ান রহমানের মর্মান্তিক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। এই অকাল মৃত্যুতে ক্ষোভ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন আয়োজন করেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মানববন্ধনে বক্তারা বলেন, “এ ধরনের নৃশংস ঘটনার…