ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। ফেসবুকে ওই শোকবার্তায় বলা হয়, ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ…

সারা দেশে ভূমিকম্পে নিহত ৬

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। শতাধিক মানুষ আহত হয়েছে। ঢাকায় ভবনের রেলিং ধসে তিনজন, নরসিংদীতে দুজন এবং নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক নিহত হয়। পুরান ঢাকায় আটতলা ভবনের রেলিং ভেঙে পড়ে পথচারীরা নিহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা…