নভেম্বরের শেষেই দেশে ফিরতে পারেন তারেক রহমান : সালাহউদ্দিন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি নভেম্বরের শেষ দিকে দেশে ফিরতে পারেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। সালাহউদ্দিন আহমদ ইউএনবিকে বলেন, “আমরা আশা করছি এই মাসের শেষ নাগাদ তিনি দেশে ফিরবেন। তবে এক-দু’দিন এদিক-ওদিক হতে পারে, তবু আশা রাখছি।” ২০০৮ সালে…