ইরানকে হুঁশিয়ারি দিয়ে ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ ‘স্ট্রেট অব হরমুজ’ (হরমুজ প্রণালি) পুনরায় খুলে দিতে ইরানকে ৪৮ ঘণ্টার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্ধারিত সময়ের মধ্যে প্রণালিটি উন্মুক্ত না করলে ইরানের সব বড় বিদ্যুৎকেন্দ্র ‘ধূলিসাৎ’ করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। খবর বিবিসির। জিএমটি সময় অনুযায়ী ট্রাম্প গতকাল ২১ মার্চ (শনিবার) রাত ১১টা ৪৪…

