গৌরনদীতে ভবন নির্মাণে চাঁদা দাবি: ছাত্রদলের ২ নেতাকর্মী গ্রেফতার

বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন ভবনের কাজে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও ব্যবসায়ীর স্ত্রীসহ তিন নারীকে মারধরের অভিযোগে পৌর ছাত্রদলের চার নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০–১৫ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা হয়েছে। শুক্রবার রাতে টরকীরচর এলাকার ব্যবসায়ী আজিজুল হক হাওলাদারের স্ত্রী ছালমা আক্তার গৌরনদী থানায় এ মামলা দায়ের করেন। মামলার পর…