নিবন্ধন পেল এনসিপি ও বাসদ, গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন : ইসি সচিব

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দল–বাসদ (মার্কসবাদী) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেয়েছে। এ সংক্রান্ত গেজেট ইতোমধ্যে প্রকাশ হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি জানান, নিবন্ধন প্রক্রিয়ায় মোট ১৪৩টি রাজনৈতিক দল আবেদন করেছিল।…