ইথিওপিয়ার আগ্নেয়গিরির ছাই ইয়েমেন–ওমানের আকাশে পৌঁছাতে পারে: সতর্ক করলেন আমিরাতি বিশেষজ্ঞ
ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে নির্গত ছাই ও সালফার ডাই–অক্সাইড গ্যাস আগামী কয়েক দিনে ইয়েমেন ও ওমানের কিছু অঞ্চলে পৌঁছাতে পারে বলে জানিয়েছেন আমিরাতের খ্যাতনামা জ্যোতির্বিজ্ঞানী ইব্রাহিম আল জারওয়ান। সোমবার এমারাত আল ইউম–এ প্রকাশিত সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির বোর্ড চেয়ারম্যান এবং আরব ইউনিয়ন ফর স্পেস অ্যান্ড অ্যাস্ট্রোনমি সায়েন্সেস–এর সদস্য আল…

