ঢাকাসহ ৫ বিভাগে প্রার্থীদের সঙ্গে তারেক রহমানের বৈঠক সোমবার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী চূড়ান্তকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে বিএনপির মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল সোমবার (২৭ অক্টোবর) রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও ঢাকা—এই পাঁচ বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করবেন তারেক রহমান। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। শায়রুল কবির খান বলেন,…