ইউএই এয়ারলাইন্সে ইলেকট্রনিক ডিভাইস বহনে নতুন বিধিনিষেধ
সংযুক্ত আরব আমিরাতের প্রধান তিন এয়ারলাইন্স—এমিরেটস, ইতিহাদ এয়ারওয়েজ এবং ফ্লাইদুবাই—ইলেকট্রনিক ডিভাইস বহন নিয়ে নতুন নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। লিথিয়াম-আয়ন ব্যাটারির সম্ভাব্য অগ্নিকাণ্ডের ঝুঁকি মোকাবিলায় এসব বিধিনিষেধ কার্যকর করা হয়েছে। খবর খালিজ টাইমস। নতুন নীতিমালা অনুযায়ী, পাওয়ার ব্যাংক, স্পেয়ার ব্যাটারি ও ড্রোন চেক-ইন লাগেজে বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। এগুলো শুধুমাত্র হাতে বহনযোগ্য লাগেজে নেওয়া যাবে এবং…

