চট্টগ্রামে মাদকের চালান ধরিয়ে দেওয়ায় যুবককে হত্যা, মূল পরিকল্পনাকারী গ্রেপ্তার

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকায় এক বছর আগে ঘটে যাওয়া হাসান তারেক হত্যা মামলার মূল পরিকল্পনাকারী ও সরাসরি হত্যাকাণ্ডে জড়িত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১২ বোতল মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তার মোহাম্মদ আলাউদ্দীন প্রকাশ আলো (৪১) নোয়াখালীর সুধারাম থানার মাসিমপুর এলাকার হাজী তোফায়েল আহমদের ছেলে। তার বিরুদ্ধে…

চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ৩৯ টন ঘনচিনি জব্দ

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরে আমদানি নিষিদ্ধ ৩৯ টন ঘনচিনি (সোডিয়াম সাইক্লামেট) জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রাজধানীর আমদানিকারক প্রতিষ্ঠান এসপি ট্রেডার্স চীন থেকে পলিঅ্যালুমিনিয়াম ক্লোরাইড ঘোষণায় এসব ঘনচিনি আমদানি করে। এনবিআর সূত্রে জানা যায়, পণ্যচালানটি খালাসের জন্য আমদানিকারকের প্রতিনিধি, নগরীর জুবলি রোডের সি অ্যান্ড এফ এজেন্ট সি বার্ড কর্পোরেশন, গত ৭ অক্টোবর বিল অব এন্ট্রি দাখিল…

চসিক মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার দ্বন্দ্ব চরমে, মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গঠন

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) মধ্যে দ্বন্দ্ব চরমে পৌঁছেছে। বিষয়টি এখন গড়িয়েছে স্থানীয় সরকার মন্ত্রণালয় পর্যন্ত। এ নিয়ে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। রোববার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মো. ফিরোজ মাহমুদ স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠন…

চট্টগ্রামে আগ্রাবাদ ও হালিশহর বিদ্যুৎ বিতরণ বিভাগে দুদকের অভিযান

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: প্রকিউরমেন্ট আইন অমান্য করে তিনটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদানসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ আগ্রাবাদ ও হালিশহর দপ্তরে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রবিবার (৯ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক সায়েদ আলমের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালনা…

চট্টগ্রাম নগরীর সদরঘাটের শতবর্ষী কালী মন্দিরে গয়না-টাকা চুরি

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রামে দেড়শ বছরের পুরোনো এক কালী মন্দিরে প্রতিমার অলঙ্কার ও দান বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে। শনিবার (৮ নভেম্বর) রাত থেকে রোববার (৯ নভেম্বর) ভোররাতের মধ্যে নগরীর সদরঘাট কালী মন্দিরে এ চুরি সংঘটিত হয়েছে বলে ধারণা মন্দিরের সেবায়েতদের। মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য সানা ভট্টাচার্য্য জানান, প্রায় ১৫০ বছরের পুরোনো এই…

আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচি ঠেকাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ বৈঠক

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ওইদিন রাস্তায় কোনো সমাবেশ বা মিছিল দেখামাত্রই গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বিশেষ বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে পুলিশের…

বিএনপি’র বৈঠকে ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে তোলপাড়

তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ি উপজেলার জায়ফরনগর ইউনিয়ন বিএনপি’র একটি উঠান বৈঠকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। দেশের নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়ন প্রচারের অংশ হিসেবে শনিবার (৮ নভেম্বর) ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ বৈঠকের আয়োজন করা হয়। জায়ফরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের…

চট্টগ্রাম বন্দরের নতুন মাশুল আদায় এক মাসের জন্য স্থগিত করেছে হাইকোর্ট

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নতুন মাশুল আদায়ের সিদ্ধান্তের কার্যক্রম এক মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে গত ১৪ সেপ্টেম্বরের গেজেট এবং ৩০ সেপ্টেম্বরের সার্কুলার কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। রোববার (৯ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার…