সাতক্ষীরায় জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র প্রস্তুতে বরাদ্দ ৬৪ লাখ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: চলতি সপ্তাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক স্মারকে এ বরাদ্দের বিষয়টি জানানো হয়।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরা জেলার ১৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে প্রস্তুত করা হচ্ছে। এসব কেন্দ্রে দ্রুত সংস্কারকাজ সম্পন্নের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রায় ৬৪ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে,…

কুমিল্লা মডার্ন হাই স্কুলকে ঘিরে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশে শিক্ষকদের প্রতিবাদ

মঈন নাসের খাঁন, স্টাফ রিপোর্টার, কুমিল্লা: কুমিল্লা মডার্ন হাই স্কুলকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে প্রকাশিত বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক–কর্মচারীরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই অবস্থান ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে শিক্ষকরা অভিযোগ করেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এ.কে.এম আক্তার…

দেশের সব সংস্কার আইনের মাধ্যমেই হয়েছে : আইন উপদেষ্টা

বাংলাদেশে সব ধরনের পরিবর্তন ও সংস্কার আইনের মাধ্যমেই বাস্তবায়িত হয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার (২৪ নভেম্বর) ঢাকা মহানগর আদালতে ই-পারিবারিক আদালত কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা জানান, এখন থেকে পারিবারিক বিরোধ…

ফরিদপুরের নিখোঁজ শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার: আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

আজিজুর রহমান দুলালঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় নিখোঁজ হওয়ার মাত্র দুই ঘণ্টার মধ্যে ৭ বছর বয়সী এক শিশুর মরদেহ গাছ থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের ঘটনায় স্থানীয় থানায় মামলা হয়েছে। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ ও আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রবিবার (২৩ নভেম্বর) সকালে এলাকাবাসী, নিহত শিশুর পরিবার এবং স্কুলের শিক্ষার্থীরা এক বিশাল মানববন্ধন করেছে। ​আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের…

মনোনয়ন পরিবর্তনের দাবিতে লামায় বিএনপির চতুর্থ দিনের পদযাত্রা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বান্দরবান ৩০০নং আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাচিং প্রু কে পরিবর্তন করে জেলা বিএনপির সদস্য সচিব মো.জাবেদ রেজাকে ধানের শীর্ষ প্রতীকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে বান্দরবানের লামা উপজেলায় বিএনপির নেতাকর্মীদের পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত। রোববার (২৩ নভেম্বর) দুপুরে লামা উপজেলা বিএনপির আয়োজনে লামা বাস স্টেশন এর…

চট্টগ্রাম সিটি মেয়রের সঙ্গে বিবিসিসিআই-এর মতবিনিময়

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিবিসিসিআই) লন্ডন অফিসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেনের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বিবিসিসিআই সভাপতি রফিক এম. হায়দার। পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক ও গ্লোবাল ট্রেড স্ট্র্যাটেজিস্ট মিসবাহ চৌধুরী। সভায় স্বাগত বক্তব্য দেন জ্যেষ্ঠ পরিচালক আবুল কালাম আজাদ। বক্তব্য…

আগামী নির্বাচনে হক ও বাতিলের ফয়সালা হবে: চট্টগ্রামে জামায়াত আমির

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “আমাদের কুরআন এক, আল্লাহ তাআ’লা এক, নবী এক, পথও আমাদের এক। কাজের ক্ষেত্রেও আমাদের মাঝে কোন ভিন্নতা থাকবে না ইনশা আল্লাহ।” তিনি বলেন, বাংলাদেশ আমাদের জন্মভূমি, আল্লাহর বিশেষ দান। বহু দেশ ভ্রমণের অভিজ্ঞতা থেকে তিনি মনে করেন, এত বরকতময় দেশ পৃথিবীতে খুব কমই…

গৌরনদীতে ভবন নির্মাণে চাঁদা দাবি: ছাত্রদলের ২ নেতাকর্মী গ্রেফতার

বরিশাল জেলা প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নির্মাণাধীন ভবনের কাজে ৫ লাখ টাকা চাঁদা দাবি ও ব্যবসায়ীর স্ত্রীসহ তিন নারীকে মারধরের অভিযোগে পৌর ছাত্রদলের চার নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০–১৫ জনকে আসামি করে চাঁদাবাজির মামলা হয়েছে। শুক্রবার রাতে টরকীরচর এলাকার ব্যবসায়ী আজিজুল হক হাওলাদারের স্ত্রী ছালমা আক্তার গৌরনদী থানায় এ মামলা দায়ের করেন। মামলার পর…

ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শুক্রবার (২১ নভেম্বর) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা জানানো হয়। ফেসবুকে ওই শোকবার্তায় বলা হয়, ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় ঘরবাড়ি ধসে এবং অন্যান্য দুর্ঘটনায় হতাহতের খবরে গভীর শোক ও দুঃখ…

সারা দেশে ভূমিকম্পে নিহত ৬

রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ৫.৭ মাত্রার ভূমিকম্পে শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। শতাধিক মানুষ আহত হয়েছে। ঢাকায় ভবনের রেলিং ধসে তিনজন, নরসিংদীতে দুজন এবং নারায়ণগঞ্জে দেয়াল ধসে এক নবজাতক নিহত হয়। পুরান ঢাকায় আটতলা ভবনের রেলিং ভেঙে পড়ে পথচারীরা নিহত হন। স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত ঘোষণা করা…