বিনা শুল্কে কয়টি মুঠোফোন আনতে পারবেন বিদেশ যাত্রী
বিদেশ থেকে দেশে ফেরার সময় একজন যাত্রী ‘অপর্যটক ব্যাগেজ রুলস’ অনুযায়ী বিনা শুল্কে সর্বোচ্চ তিনটি মুঠোফোন আনতে পারবেন। এর মধ্যে একটি নতুন ও দুটি ব্যবহৃত ফোন হতে পারবে। অর্থাৎ, নিজের ব্যবহারের জন্য দুইটি পুরনো ও একটি নতুন মোবাইল ফোন দেশে আনা যাবে কোনো শুল্ক না দিয়েই। তবে এর বেশি নতুন ফোন আনলে দিতে হবে শুল্ক-কর।…

