শ্রীমঙ্গলে ‘পৌরসভা মিলনায়তন কাম গ্রন্থাগার’ পুনর্নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন
তিমির বণিক, মৌলভীবাজার প্রতিনিধি:মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের কলেজ রোডে চার দশক পর পুনর্নির্মাণ কাজ শুরু হয়েছে ‘শ্রীমঙ্গল পৌরসভা মিলনায়তন কাম গ্রন্থাগার’-এর। বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় সিলেট বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী…

