ইউএই-তে ভিসা বাতিল হওয়া প্রবাসীদের তথ্য সংগ্রহ করছে বাংলাদেশ দূতাবাস
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) বসবাসরত যেসব প্রবাসী বাংলাদেশীর আকামা বা ভিসা সম্প্রতি বাতিল বা বাতিল দেখাচ্ছে, তাদের সঠিক ও হালনাগাদ ডাটাবেজ তৈরির লক্ষ্যে তথ্য সংগ্রহের উদ্যোগ নিয়েছে আবুধাবিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। এ উদ্দেশ্যে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের নির্ধারিত বিবরণ ও প্রয়োজনীয় কাগজপত্র সহ দ্রুত তথ্য পাঠানোর জন্য আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানানো হয়েছে।…

