কর্ণফুলী সেতুর যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ জরুরি, এডভোকেসি ফোরাম
এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরের কর্ণফুলী সেতুর উত্তর পাশের মোড়ে দীর্ঘদিনের যানজট নিরসনে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ জরুরি বলে মত দিয়েছেন বক্তারা। তাঁদের মতে, সিটি কর্পোরেশন, সিডিএ, ট্রাফিক বিভাগ, বিআরটিএসহ সংশ্লিষ্ট সব সংস্থা, চালক ও যাত্রী—সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এ সমস্যা সমাধান সম্ভব নয়। ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) দুপুরে নগরের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে মাল্টি…

