দেশের সব বিমানবন্দরকে সতর্ক থাকার নির্দেশ
দেশজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগসহ নাশকতার ঘটনাকে কেন্দ্র করে দেশের সব বিমানবন্দরকে সর্বোচ্চ সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। মঙ্গলবার (১১ নভেম্বর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ। তিনি জানান, এ বিষয়ে সব বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে আলাদা চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে—সব বিমানবন্দরে সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি,…

