দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস, ২০ জেলায় সতর্কতা
রাজধানী ঢাকাসহ দেশের অন্তত ২০টি জেলায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ শনিবার (২ মে) সকালে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, শনিবার দুপুর ১টার মধ্যে রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল,…

