শেখ হাসিনার ব্যাংক লকার থেকে জব্দ স্বর্ণ নিয়ে দুদকের বক্তব্য

অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে থাকা দুটি ভল্ট থেকে উদ্ধার হওয়া ৮৩২ ভরি স্বর্ণের মালিকানা কেবল তাঁর ব্যক্তিগত নয় বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক মো. আক্তার হোসেন। বুধবার দুদক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। দুদক মহাপরিচালক বলেন, জব্দ করা স্বর্ণালংকারের একটি অংশ শেখ হাসিনার ব্যক্তিগত, একটি…