পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডা, চট্টগ্রামে ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর এনায়েত বাজার এলাকায় পাওনা টাকা নিয়ে বাগবিতণ্ডার জেরে আকাশ দাশ (৩০) নামে এক মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে কসাইপাড়ার একটি গলিতে এ ঘটনা ঘটে। নিহত আকাশ দাশ রেয়াজুদ্দিন বাজারে তিনটি মোবাইল সার্ভিসিংয়ের দোকানের মালিক ছিলেন। স্বজনদের অভিযোগ, দোকানের সার্ভিসিংয়ের পাওনা টাকা আদায়কে কেন্দ্র…