চিকিৎসক হামলা: ২৫ দিনেও নেই গ্রেপ্তারের দেখা
আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসকের ওপর হামলার ঘটনায় ২৫ দিন পার হলেও কোনো হামলাকারীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ভুক্তভোগীসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, সড়ক দুর্ঘটনায় যুবদলের এক কর্মীর শিশুপুত্র নিহত হওয়ার জেরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাণ্ডব চালায় একদল লোক। গত ২৮ অক্টোবর…

