আবুধাবিতে বিদেশি ভ্রমণকারীদের জন্য জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্রি ১০ জিবি সিম

আবুধাবিতে আগত আন্তর্জাতিক ভ্রমণকারীরা এখন জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পাচ্ছেন একটি ফ্রি সিম কার্ড। আবুধাবি এয়ারপোর্টস এবং টেলিকম প্রতিষ্ঠান ইঅ্যান্ড (e&) যৌথভাবে এই সুবিধা চালু করেছে, যার মাধ্যমে আগত অতিথিরা পাবেন ১০ জিবি ডেটাসহ একটি সিম কার্ড। ফ্রি ১০ জিবি ডেটা ২৪ ঘণ্টার জন্য ব্যবহারযোগ্য, যা ভ্রমণকারীদের তাৎক্ষণিক সংযোগ নিশ্চিত করবে। ফলে তারা…