হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক আটক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে একজনকে আটক করেছে র্যাব। আটক ব্যক্তির নাম আব্দুল হান্নান। রোববার (১৪ ডিসেম্বর) সকালে তাকে পল্টন মডেল থানায় হস্তান্তর করা হয়। পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোস্তফা কামাল খান বিষয়টি নিশ্চিত করে বলেন, র্যাব-২ আব্দুল…

