দিল্লিতে হাইকমিশনারকে হুমকি, ভারতের প্রেস নোট ঢাকার প্রত্যাখ্যান

দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনারকে উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা হত্যার হুমকির ঘটনায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যে প্রেস নোট দিয়েছে তা ঢাকা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার (২১ ডিসেম্বর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান। তিনি বলেন, দিল্লিতে বাংলাদেশি হাইকমিশনারের পরিবার হুমকি ও ঝুঁকিবোধ করছে। হত্যার হুমকি দেয়া হয়েছে এর…

বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া শহরের গোহাইল রোডের জেলা নির্বাচন অফিস থেকে তার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় লালু বলেন, ‘বগুড়া-৭ আসনটি ম্যাডামের নিজের এলাকা এবং এখান থেকে তিনি টানা তিনবার…

প্রবাসী ভোটার নিবন্ধন ছাড়িয়েছে ৫ লাখ ২০ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন ৫ লাখ ৫৪ হাজার ৫৯২ জন প্রবাসী ভোটার। এর মধ্যে পুরুষ ৫ লাখ ২০ হাজার ৩৫৩ জন এবং নারী ৩৪ হাজার ২৩৭ জন। নির্ধারিত সময়ে নিবন্ধিত প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠাবে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২১ ডিসেম্বর) সকাল ১০টা ১৫ মিনিট পর্যন্ত ইসির…

ছায়ানট ভবনে হামলা-ভাঙচুর: ৩০০ জনের বিরুদ্ধে মামলা

রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনে হামলা ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে। গত শুক্রবার গভীর রাতে ঢাকার ধানমন্ডি থানায় এই মামলা করেন ছায়ানটের প্রধান ব্যবস্থাপক দুলাল ঘোষ। ধানমন্ডি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলায় ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা দুষ্কৃতকারীকে আসামি করা হয়েছে। তবে সুনির্দিষ্ট করে কারও নাম দেওয়া হয়নি। গুলিবিদ্ধ…

৬ শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন, নেওয়া হচ্ছে গ্রামের বাড়িতে

দক্ষিণ সুদানে জাতিসংঘ শন্তিরক্ষা মিশনে সন্ত্রাসীদের ড্রোন হামলায় শহীদ ছয় বাংলাদেশি সেনা সদস্যের জানাজা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) সকাল সোয়া ৯টার পর ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে তাদের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।  জানাজা শেষে শহীদ শান্তিরক্ষীদের মরদেহে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর একে একে তিনবাহিনীর পক্ষ থেকে শহিদদের কফিনে শ্রদ্ধা জানানো…

সংসদ নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। শুক্রবার (১৯ ডিসেম্বর) ও শনিবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় মোট ১০টি দেশের ৪১ হাজার ৫৪৩ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রবাসী ভোটার নিবন্ধনের…

হাদি হত্যার তীব্র নিন্দা ও সুষ্ঠু তদন্তের আহ্বান জাতিসংঘ মহাসচিবের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যার নিন্দার জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।তিনি আন্তর্জাতিকমানদণ্ড অনুযায়ী দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে এ ঘটনায় দোষীদের বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানন। পাশাপাশি বাংলাদেশর মানুষকে শান্ত থাকারও আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্টিফেন ডুজারিক এ কথা জানিয়েছেন।…

সব বাংলাদেশির বুকে থাকবে হাদি : প্রধান উপদেষ্টা

উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন সব বাংলাদেশির বুকে শরিফ ওসমান হাদি আছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা পূর্ব বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে সকালে ওসমান হাদির মরদেহের ময়নাতদন্ত সোহরাওয়ার্দী হাসপাতালে সম্পন্ন হয়। পরে তার মরদেহ আবারও নেওয়া হয় হৃদরোগ ইনস্টিটিউটে। সেখানে গোসল শেষে সহযোদ্ধা ও সমর্থকদের অংশগ্রহণে…

ওসমান হাদির জানাজায় অংশ নিতে মানুষের ঢল

শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন-সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে সকাল থেকেই কয়েক লাখ মানুষ সমবেত হয়েছে। দুপুর ২টায় সংসদ ভবনে জানাজা সম্পন্ন হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে জানাজা ও দাফনের প্রস্তুতি রয়েছে। জুলাইয়ের অকুতোভয় যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ ভবন-সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে সমবেত হয়েছেন…

দেশে ফিরে হাদির মরদেহ দেখতে গেলেন জামায়াত আমির

লন্ডন সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেই শরিফ ওসমান হাদির লাশ দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফিরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, প্রিয় দেশবাসী, শহীদ ওসমান হাদির জানাজায় শরিক হতে লন্ডন সফর সংক্ষিপ্ত করে আজ সকালে ঢাকায় এসে পৌঁছেছি। আলহামদুলিল্লাহ।বিমানবন্দর…