৩০০ ফিটের পথে তারেক রহমান

১৭ বছর পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। সারা দেশ থেকে লাখ লাখ নেতাকর্মী অপেক্ষা করছেন রাজধানীর ৩০০ ফিট এলাকার জুলাই এক্সপ্রেসওয়েতে। বিমানবন্দর থেকে সংবর্ধনাস্থলের পথে রওনা দিয়েছেন তারেক রহমান। লাল-সবুজের বুলেটপ্রুফ মিনিবাসে চড়ে রওনা হয়েছেন তিনি। এর আগে বেলা পৌনে ১২টায়…

ঢাকায় পৌঁছালেন তারেক রহমান

৬ হাজার ৩১৪ দিন পর ঢাকায় পৌঁছালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী উড়োজাহাজটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে। বেবিচকের মুখপাত্র কাওছার মাহমুদ অবতরণের বিষয়টি নিশ্চিত করেছেন। ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার পর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রথমে ফুল দিয়ে তারেক রহমানকে স্বাগত জানান দলের মহাসচিব মির্জা ফখরুল…

দেশের পথে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে দেশের পথে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্বপরিবারে ফিরছেন। বুধবার রাত সোয়া ১২টার দিকে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনের নিয়মিত ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়েছে। তারেকের সঙ্গে তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান রয়েছেন। ফ্লাইটটি সকালে সিলেটে পৌঁছে যাত্রা বিরতির…

বান্দরবানে বড়দিন উপলক্ষে সেনা জোনের শুভেচ্ছা বিনিময়

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : বড়দিনে আমরা একে অপরের প্রতি সহমর্মিতা প্রদর্শন করী এবং শান্তিপ্রতিষ্ঠায় সবাই সক্রিয় হই।আমাদের ছোট ছোট সাহায্যের হাত অনেকের জীবনে বড় পরিবর্তন আনতে পারবে।বড়দিনের উৎসবে আমরা যখন একত্রিত হই তখন ধর্ম জাতির উর্ধ্বে আমরা একে অপরকে শ্রদ্ধা করি।বড়দিন আমাদের মনে করিয়ে দেয় মানবতার বন্ধন সবচেয়ে শক্তিশালী বন্ধন।যদি আমরা এটা মনে ধারণ করতে পারি…

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় বাড়লো

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধনের সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত পোস্টাল বিডি অ্যাপে নিবন্ধন করা যাবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। বুধবার (২৪ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব।  সচিব বলেন, আমাদের…

দেশের পথে সপরিবারে হিথরো বিমানবন্দরে তারেক রহমান

দেশে ফেরার উদ্দেশে লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় এবং বাংলাদেশ সময় রাত ১২টায় তাকে বহনকারী বিমান উড়াল দেবে। বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৫ মিনিটে পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইট…

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বান্দরবানে বিএনপির শুভেচ্ছা মিছিল

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বান্দরবানে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৪ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর পৌর বিএনপির আয়োজনে বান্দরবান জেলা স্টেডিয়াম প্রাঙ্গণ থেকে এই শুভেচ্ছা মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চের সামনে গিয়ে সমবেত হয় । এসময় বান্দরবান জেলা বিএনপি এর যুগ্ম…

রিট খারিজ, নাগরিক ঐক্যের মান্না নির্বাচনে অংশ নিতে পারবেন না

ঋণ খেলাপির তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দেশনা চেয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এর ফলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বুধবার (২৪ ডিসেম্বর) বিচারপতি মো. বজলুর রহমান ও বিচারপতি মো. মনজুর আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে মান্নার পক্ষে…

পোস্টাল ভোট: নিবন্ধন ছাড়াল ৬ লাখ ৭২ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়াল ছয় লাখ ৭২ হাজার ১২ জন। বুধবার (২৪ ডিসেম্বর) সকালে ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৫ ডিসেম্বর পর্যন্ত। তবে দেশের ভেতর থেকে যারা নিবন্ধন করবেন, তাদের জন্য সময় কিছুটা…

ইতিহাসের সর্বোচ্চ দাম স্বর্ণের

দেশের বাজারে ফের স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের দাম প্রতি ভরিতে সর্বোচ্চ চার হাজার ১৯৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম বেড়ে দুই লাখ ২৬ হাজার ২৮২ টাকা ছাড়িয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ স্বর্ণের দাম। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বাজুসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন…