ঈদের ছুটিতে চায়ের রাজধানীতে পর্যটকদের ভিড়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ঈদুল ফিতরের টানা ছুটির তৃতীয় দিনেও চায়ের রাজধানী খ্যাত মৌলভীবাজারে ঘুরে বেড়ানো পর্যটকদের মাঝে ছিলো এক অন্যরকম আনন্দ। অনেকেই ব্যস্ত নগর জীবনের কোলাহল ছেড়ে প্রকৃতির অপরুপ লীলাভূমির খুঁজে ছুটে এসেছেন। আবার কেউ চার দেয়ালের বন্ধিদশা থেকে বেরিয়ে আসেন প্রকৃতির ভেতর মুক্ত বাতাসে প্রাণভরে একটু দূষনমুক্ত নি:শ্বাস নিতে। প্রকৃতির চির চেনা সবুজের…

আলফাডাঙ্গায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড়: শেকড়ের টানে দর্শনার্থীর উপচে পড়া ভিড়

ফরিদপুরের আলফাডাঙ্গায় গ্রামবাংলার বিলুপ্তপ্রায় ঐতিহ্য ধরে রাখতে অনুষ্ঠিত হয়ে গেল জমকালো ঘোড়দৌড় প্রতিযোগিতা। সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার রুদ্রবানা গ্রামে আয়োজিত এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো এলাকা এক উৎসবমুখর জনপদে পরিণত হয়। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এই প্রাণের উৎসবে দূর-দূরান্ত থেকে আসা হাজার হাজার দর্শনার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে খেলার মাঠ। ঈদের আনন্দকে…

মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের ক্ষতি করবে, সামনের দিনগুলো কঠিন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ আমাদের জন্য বড় ক্ষতির কারণ হবে। সামনের দিনগুলো খুব একটা ভালো যাবে না, কঠিন হবে। সবকিছুর দাম বাড়তে পারে। এই পরিস্থিতি মোকাবিলায় সরকার কাজ করছে। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের নেহা নদী পুনঃখনন কাজের…

আলফাডাঙ্গায় ঈদের রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড: পুড়ে মরল গরু, নিঃস্ব ভূমিহীন পরিবার

আজিজুর রহমান দুলাল, আলফাডাঙ্গা (ফরিদপুর): ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার চরনওয়াপাড়া এলাকায় ঈদের রাতের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে। ভয়াবহ এক অগ্নিকাণ্ডে একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে এবং অন্য একটি গুরুতর দগ্ধ হয়েছে। এই ঘটনায় একটি হতদরিদ্র পরিবার তাদের বেঁচে থাকার শেষ সম্বলটুকু হারিয়ে এখন দিশেহারা। স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিন রাত আনুমানিক ৯টার দিকে…

বিশ্ববাজারে সোনার ব্যাপক দরপতন, কমতে পারে দেশে 

বিশ্ববাজারে সোনার দামে অস্বাভাবিক উত্থানের পর হঠাৎ করেই বড় ধরনের দরপতন দেখা দিয়েছে। গত কয়েক দিনের ব্যবধানে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম উল্লেখযোগ্য হারে কমে গেছে, যার প্রভাব এরই মধ্যে দেশের বাজারেও পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, ঈদের ছুটি শেষে দেশে আবারও সোনার দাম কমানোর ঘোষণা আসতে পারে। কারণ বিশ্ববাজারে ৫ দিনের ব্যবধানে প্রতি আউন্স সোনার…

‘ভয় নেই, আমরা আছি’: দগ্ধ রোগীকে দেখতে হাসপাতালে এমপি, নিলেন চিকিৎসার দায়িত্ব

আজিজুর রহমান দুলাল: ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য এক আগুনে দগ্ধ রোগীকে দেখতে হাসপাতালে গিয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। তাঁর এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসার সৃষ্টি হয়েছে। জানা গেছে, গুরুতরভাবে দগ্ধ ওই রোগী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর থেকে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক থাকায় পরিবারে উদ্বেগ বিরাজ করছে। এমন পরিস্থিতিতে রোগীর খোঁজখবর নিতে এবং তার পরিবারের…

রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সংঘর্ষ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে এসে সংঘর্ষে জড়িয়েছে দুই পক্ষের লোকজন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার শালন ও তারাপাশা এলাকার বাসিন্দাদের মধ্যে এই ঘটনা ঘটে। এ সময় হাসপাতালের ভেতরে চেয়ার ছুড়াছুড়ি ও হাতাহাতির ঘটনায় সাধারণ রোগী ও তাদের স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রের বরাতে জানা যায়,…

ছোট্ট আশ্রয়ে বড় আনন্দ—অনাথ শিশুদের মুখে হাসি ফুটাল চট্টগ্রাম ডিসি’র ঈদের সালামি

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ পবিত্র ঈদুল ফিতরের দিনে ভিন্ন এক মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা। নগরীর রউফাবাদ এলাকার সরকারি ছোটমনি নিবাসে গিয়ে অনাথ শিশুদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন তিনি। শনিবার (২১ মার্চ) সকালে জেলা প্রশাসক আনুষ্ঠানিকতার গণ্ডি পেরিয়ে একেবারে স্বাভাবিক মানুষ হিসেবে শিশুদের মাঝে মিশে যান। সঙ্গে ছিল নতুন…

৫০ বছর ইমামতি করে পেলেন রাজকীয় বিদায়

৫০ বছর ইমামতি করার পর ফুলসজ্জিত গাড়িতে করে রাজকীয় বিদায় দেওয়া হয়েছে মসজিদের প্রিয় ইমাম ক্বারি আব্দুর রহিম মুন্সীকে। বিদায়বেলায় মসজিদের ইমামের হাতে নগদ ৬ লাখ ১০ হাজার টাকা তুলে দেয় স্থানীয়রা। এমন উদ্যোগের কারণে প্রশংসায় ভাসছে এলাকাবাসী। শনিবার (২১ মার্চ) দীর্ঘ ৫০ বছরের ইমামতি জীবনের স্বীকৃতিস্বরূপ কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের কালিপুর গ্রামে ব্যতিক্রমী…

বিমানে শীর্ষ পদে নিয়োগ নিয়ে বিতর্ক: কর্মকর্তা-কর্মচারীদের মাঝে তীব্র অসন্তোষ

জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের শীর্ষ পদে নিয়োগকে কেন্দ্র করে নতুন করে চরম বিতর্ক ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে যে, ২০০৭ সালে স্বেচ্ছায় অবসর গ্রহণকারী একজন সাবেক সহকারী ব্যবস্থাপককে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বা উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে বসানোর জোর তৎপরতা চলছে। সংশ্লিষ্ট ব্যক্তি দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থানকালে নিজেকে বর্তমান সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচয়…