ভারতীয় সেনাপ্রধানের সঙ্গে বাংলাদেশি রাষ্ট্রদূতের বৈঠক
প্রতিরক্ষা খাতে সহযোগিতামূলক সম্পর্ককে আরও এগিয়ে নিতে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ। শুক্রবার (৩ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছেন রিয়াজ। এক্সপোস্টে বাংলাদেশের রাষ্ট্রদূত বলেছেন, ‘নয়াদিল্লির সাউথ ব্লকে ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে সন্তুষ্ট। প্রতিরক্ষা সহযোগিতাসহ বাংলাদেশ-ভারত সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আমাদের…

