প্যারিসে ফ্রান্স যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন, নবগঠিত কমিটির অভিষেক

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি: ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন এবং নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফ্রান্স বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে প্রবাসে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, ঐক্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। ১ নভেম্বর প্যারিসের উপকণ্ঠ ববিনিতে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, প্যারিস…

বান্দরবানে নদীপথে বাঁশ পাচার, আটক ১

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানে নদীপথে অবৈধভাবে বাঁশ পাচারের অভিযোগে নুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী। এ সময় পরিবহন করা বাঁশও জব্দ করা হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে বান্দরবান সদর জোনের অধীন বেতছড়া আর্মি ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। সেনাবাহিনী সূত্রে জানা যায়, নদীপথে অবৈধভাবে বাঁশ পরিবহনের সময় নুরুল ইসলামকে বাঁশ’সহ আটক…

বান্দরবানে ইটভাটা বন্ধে ব্যাহত হচ্ছে উন্নয়ন কাজ, ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসী

বাসুদেব বিশ্বাস,বান্দরবান : পাহাড়, বন ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য দেশজুড়ে পরিচিত পার্বত্য জেলা বান্দরবান।পর্যটন, কৃষি, ব্যবসা-বাণিজ্য ও অবকাঠামোগত উন্নয়নের অপার সম্ভাবনা থাকলেও নির্মাণসামগ্রীর সংকট, বাড়তি ব্যয় এবং কর্মসংস্থানের সীমাবদ্ধতা নিয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিশেষ করে জেলায় ইটভাটা স্থাপনের অনুমতি না থাকায় উন্নয়ন ও নির্মাণকাজে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি হয়েছে বলে মনে করছেন…

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন:ট্রাম্পের রিপাবলিকানদের ভরাডুবি, সিনেট এখন ডেমোক্র্যাটদের

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে সিনেটের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। আইওয়ায় অপ্রত্যাশিত বিজয়ের মধ্য দিয়ে উচ্চকক্ষে সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে বিরোধী ডেমোক্রেটিক পার্টি। একই সঙ্গে প্রতিনিধি পরিষদেও দলটির প্রার্থীরা এগিয়ে রয়েছেন। আলজাজিরার দেওয়া তথ্য মতে, মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পেতে প্রয়োজন ৫১টি আসন। সর্বশেষ ভোট গণনার হিসাবে ডেমোক্র্যাটরা ইতিমধ্যে সেই সীমা অতিক্রম করেছেন।…

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের আন্তর্জাতিক মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। আজ বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রীও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং দেশটির প্রিমিয়ার (প্রধানমন্ত্রী) লি ছিয়াংকে…

বিদ্যালয়ের মাঠে অবৈধ মেলার বলি তরুণ আলামিন: দায় কার?

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবৈধ বিদ্যুৎ সংযোগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলামিন (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার জামপুর ইউনিয়নের বুরুমদী এলাকায় বিদ্যালয়ের মাঠে অনুমতিহীনভাবে আয়োজিত মেলায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহারের সময় এ দুর্ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তাঁর স্বজনেরা। গত ২ অক্টোবর রাত ১১টার…

কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ (বাসস): প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুইক রেন্টালের নামে লুটপাটের পরিবর্তে অবশ্যই সাশ্রয়ী পন্থায় বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব।  তিনি বলেন, দেশের জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতিতে জনগণের ভোগান্তি সম্পর্কে সরকার সচেতন। বিদ্যুৎ ও জ্বালানিতে দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিতে সর্বাত্মক পদক্ষেপ নেয়া হয়েছে। আজ সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬-এর…

মিরপুরে আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যের ওপর হামলা

ঢাকার মিরপুরে মজুরি বৃদ্ধির আন্দোলনের মধ্যে এক পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। ওই হামলার একটি ভিডিও সামজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরেছে। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টার দিকে কালশী রোডে এ হামলার ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে বেধড়ক পেটাচ্ছেন কয়েকজন। কয়েকজন আবার হামলাকারীদের নিবৃত্ত করার চেষ্টা করছেন। এ বিষয়ে পল্লবী…

পাঁচ জেলার মধ্যে কৃষির GAP সার্টিফিকেট অর্জন করলেন হাটহাজারীর কৃষক মনছুর শাহ

কৃষির GAP (Good agricultural Practices) বা উত্তম কৃষি চর্চা) সার্টিফিকেট অর্জন করেছেন হাটহাজারী উপজেলার প্রান্তিক কৃষক ও উদ্যোক্তা মোঃ মনছুর শাহ। সোমবার দুপুরে হাটহাজারী উপজেলা কৃষি অফিসারের কার্যালয় কনফারেন্স রুমে এক সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ সার্টিফিকেট তুলে দেন উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন ভুঁইয়া। এসময় সার্টিফিকেট অর্জন করা মোঃ মনছুর শাহকে ধন্যবাদ জানিয়ে বলেন,…

প্লে থেকে পঞ্চম শ্রেণীতে জেনারেল শিক্ষার সাথে ৭০ জন হাফেজে কুরআনের অনন্য গৌরব: ডেমরায় ঐতিহাসিক পাগড়ী প্রদান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র কুরআনুল কারীমের নূর ও আধুনিক শিক্ষার আলোর এক অপূর্ব সমন্বয়ে রাজধানী ঢাকার ডেমরার মধুবাগ পাড়াডগার গত কাল রাত দশটায় সফলভাবে সম্পন্ন হয়েছে এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মহাসমাবেশ। ‘মাদ্রাসা আবু হুরায়রা (রা.)’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্লে থেকে পঞ্চম শ্রেণীর মাঝে সাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআনে হাফেজ হওয়া ৭০ জন কৃতী শিক্ষার্থীকে…