নারায়ণগঞ্জে গ্রেপ্তার এড়াতে ৬ তলা থেকে লাফিয়ে পড়লেন যুবক

সোলায়মান হাসান, নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গোয়েন্দা পুলিশের গ্রেপ্তার এড়াতে ৬ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে রবিউল ইসলাম রবি (৩৫) নামে এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত ৮ টায় উপজেলার কাঁচপুর জাকির খানের ভবনের মতিন খানের প্লটে এ ঘটনা ঘটে। আহত রবিউল ইসলামকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কা জনক। সে কাঁচপুর…

কুড়িগ্রামে ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ স্লোগানে বিএনপির লিফলেট বিতরণ

রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার উলিপুর বাকরের হাট বাজারে বীরদর্পে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেটে বিতরন করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহঃ সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল খালেক । দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ স্লোগানে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার পৌর ১ নং ওয়ার্ডে বিএনপির নেতাকর্মীরা লিফলেট বিতরণ করেছে। সরকারের পদত্যাগ…

বান্দরবানে কেএনএফের হামলায় পর্যটকসহ আহত ৪

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হামলায় রবিবার সকালে তিন পর্যটকসহ চারজন আহত হয়েছে। এই ঘটনার পর সেখানে উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় পুলিশ এবং সেনা সদস্যরা টহল দিচ্ছে। এদিকে রুমা এবং থানচি উপজেলায় সকাল থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। কেএনএফ দু’টি উপজেলা সড়কে সব ধরনের যান চলাচল…

পরীক্ষায় নকল করায় শিক্ষার্থী বহিষ্কার, এক শিক্ষককে অব্যাহতি

মিনহাজ দিপু, খুলনা প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার কয়রা মদিনাবাদ দাখিল মাদরাসা কেন্দ্রে দাখিল পরীক্ষায় নকলের দায়ে দুই শিক্ষার্থী কে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার দায়ে এক শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার দুপুরে কয়রা মদিনাবাদ মাদরাসা কেন্দ্রে নকল করার সময় ধরা পড়ে কালনা মাদরাসার শিক্ষার্থী আব্দুলাহ আল মামুন ও সাকিব হোসেন রাজা কে…

গ্রাহকের ২০ কোটি টাকা নিয়ে দুবাই পালিয়ে যাওয়ার সময় এনজিওর মালিকসহ আটক ৬

নওগাঁয় গ্রাহকের সঞ্চয়কৃত ২০ কোটি টাকা নিয়ে দুবাই পালিয়ে যাওয়ার সময় ডলফিন এনজিওর মালিক আব্দুর রাজ্জাকসহ ছয় জনকে আটক করেছে র‌্যাব। এ সময় জব্দ করা হয় বিভিন্ন মালামাল। রোববার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁ সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুনিব ফেরদৌস। সংবাদ সম্মেলনে র‌্যাব জানান, নওগাঁ সদর উপজেলার…

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টির দুই প্রার্থীর মনোনয়নপত্র জমা

নির্বাচনে কমিশনে (ইসি) দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সালমা ইসলাম (ঢাকা) ও নূরুন নাহার বেগমের (ঠাকুরগাঁও) মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। রোববার (১৮ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির মহাসচিব মজিবুল হক চুন্নু। এ সময় তিনি বলেন, জাতীয় সংসদের আইন অনুযায়ী ৫০ জন…

অনুশীলনে গুরুতর চোটের শিকার হয়ে হাসপাতালে মুস্তাফিজুর রহমান

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে গুরুতর চোটের শিকার হলেন পেসার মুস্তাফিজুর রহমান। বল করে ফেরার সময় তার মাথায় এসে আঘাত লাগে বলের। ঘটনার পর পরই তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালের পথে রওয়ানা হয়েছে মেডিকেল টিম। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের আগে রোববার অনুশীলন করছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্রিকেটাররা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বল করছিলেন মুস্তাফিজ। একটি ডেলিভারির পর যখন ফিরে…

ইলিয়াস হোসেনকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ

মামলার বাদীর বাড়িতে বোমা মারার হুমকিসহ আদালত অবমাননার অভিযোগে যুক্তরাষ্ট্রপ্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেনকে খুঁজছে নিউইয়র্ক পুলিশ। তার বিরুদ্ধে ইতোমধ্যে হুলিয়া (পলাতক আসামিকে হাজিরের নোটিশ) জারি করা হয়েছে। নিউইয়র্কের কুইন্স কাউন্টি পুলিশ ডিপার্টমেন্ট ইলিয়াসকে ধরিয়ে দেয়ার জন্য তার বাড়ির দরজা ও শহরের বিভিন্ন স্থানে ‘ধরিয়ে দিন’ পোস্টার লাগিয়েছে। ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগ, গত ২০ জানুয়ারি দুপুরে মিল্টন…

চট্টগ্রামের একুশে বই মেলায় ‘কলম একাডেমি লন্ডন’-এর গুনিজন সম্বর্ধনা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ ‘কলম একাডেমি লন্ডন’ কতৃক জনপ্রিয় কবিদের কবিতা পাঠ, গুনিজন সম্বর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে অমর একুশে বইমেলা’২৪ সিআরবি’র (শিরীষ তলা) একুশ মঞ্চে। ১৫ ফেব্রুয়ারি’২৪ ইং বৃহস্পতিবার বিকেল ৪ টায় কলম একাডেমি লন্ডনের নান্দনিক সৃজনশীল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলম একাডেমি লন্ডন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কবি করুণা আচার্য। বাংলাদেশ টেলিভিশনের জনপ্রিয় সংবাদ…

আমিরাতে জিয়া পরিষদের আলোচনা সভা

দেশের ৯৫ শতাংশ জনগণ ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছে আমিরাতে জিয়া পরিষদের আলোচনা সভা এমনটা বলেছেন ব্যারিস্টার মীর হেলাল। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) আমিরাতের শারজায় জিয়া পরিষদের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটি, পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটি ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার মীর হেলাল বলেন, ‘এ দেশের মানুষ বিএনপির নেতৃত্বের প্রতি আস্থা…