ট্রাম্পকে নোবেল পুরষ্কারে মনোনয়ন দেবেন জাপানি প্রধানমন্ত্রী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরষ্কারের জন্য মনোনীত করবেন জাপানের নতুন প্রধানমন্ত্রী সানা তাকাইচি। গাজা ও কম্বোডিয়ায় শান্তি চুক্তির জন্য তিনি এই পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন। সোমবার এই দুই নেতার বৈঠকের আগে জানানো হয়, তাকাইচি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করার প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে অবহিত করার ব্যবস্থাও করছেন। …

চট্টগ্রামে যুবদলের দু’পক্ষের সংঘর্ষে নিহত ১ ,আহত ৮

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় ব্যানার টাঙানো ও সরানোকে কেন্দ্র করে যুবদলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সাজ্জাদ (২৬) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত দুইটার দিকে বাকলিয়া এক্সেস রোডের সৈয়দ শাহ রোডের মদিনা আবাসিকের সামনে এ ঘটনা ঘটে। এ সময়…

খতিব মহিবুল্লাহ নিখোঁজের ঘটনাটি সাজানো নাটক

গাজীপুরের টঙ্গী পূর্ব থানাধীন টিএনটি বাজার জামে মসজিদের খতিব আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ মিয়াজীর নিখোঁজের ঘটনাটি একটি সাজানো নাটক ছিলো বলে ধারণা করছে পুলিশ। সিসিটিভি ফুটেজ, মোবাইল ট্র্যাকিং এবং চিকিৎসকের প্রতিবেদনেও মহিবুল্লাহ’র বক্তব্যের সঙ্গে বড় ধরনের অসংগতি পাওয়া গেছে। তদন্ত শেষে এই খতিবের বিরুদ্ধেই অভিযোগপত্র দাখিলের প্রস্তুতি নিচ্ছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) টঙ্গী থানা সূত্রে…

অ্যামাজনে চাকরি হারাচ্ছে আরও ৩০ হাজার কর্মী

আরও ৩০ হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের ই-কমার্স জায়ান্ট অ্যামাজন। খরচ কমানোর পাশাপাশি অতিরিক্ত নিয়োগের ভার সামলাতে এই পথেই হাঁটতে চলেছে সংস্থাটি। আর এই পরিকল্পনা বাস্তবায়ন হলে ২০২২ সালের পর এটিই হবে কোম্পানির সবচেয়ে বড় চাকরি সংকোচন। মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স। বার্তাসংস্থাটি বলছে, করপোরেট খরচ কমাতে এবং মহামারির…

ঐকমত্য কমিশনের শেষ বৈঠক অনুষ্ঠিত, সুপারিশ পেশ মঙ্গলবার

আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সরকারের কাছে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। আগামীকাল মঙ্গলবার দুপুর ১২টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। আজ সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান…

আবুধাবি: মাছ ধরতে গিয়ে ২ বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে এক হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন প্রবাসী। ট্রাকের ধাক্কায় গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং সেগুলোতে আগুন ধরে গেলে মর্মান্তিক এই প্রাণহানি ঘটে। নোয়াখালীর সেনবাগ উপজেলার আমির হোসেন রুবেল (৪২) এবং সিলেটের বিছানাকান্দি এলাকার নাসির উদ্দিন (৪৮) এই দুর্ঘটনায় নিহত হয়েছেন।…

বেনাপোলে পুলিশের অভিযানে হোরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোলে অভিযান চালিয়ে ৩০ পুরিয়া হেরোইন সহ মো. সোহাগ হোসেন (৩৭)কে আটক করেছে পুলিশ। সোমবার সকালে আটক আসামীকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আটক আসামী সোহাগ শার্শার লক্ষণপুর মধ্যপাড়া গ্রামের বিল্লাহ হোসেনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বাজার বলফিল্ডের দক্ষিনে জনৈক ডাক্তার মোহাম্মাদ আলী…

মালিকানা বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা সরকারের নেই

রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় বন্দর সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু গণমাধ্যম ভিত্তিহীন ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে জনমনে ভুল বোঝাবুঝি তৈরি করছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দর কর্তৃপক্ষের অধীনস্থ সব টার্মিনাল, জেটি ও স্থাপনার মালিকানা এককভাবে বন্দর কর্তৃপক্ষের। শুধুমাত্র প্রচলিত বিধি অনুযায়ী লাইসেন্সধারী অপারেটর নিয়োগের প্রক্রিয়া চলছে, যা স্বচ্ছ ও জনবান্ধব। বন্দর কর্তৃপক্ষ…

শমসেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: আখাউড়া-সিলেট রেলপথ সেকশনে বন্ধ সকল রেল স্টেশন চালুকরনসহ ৮ দফা বাস্তবায়নের দাবীতে আগামী ১লা নভেম্বর সিলেট টু শায়েস্তাগঞ্জ রেলপথ অবরোধের সমর্থনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। এসময় বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে সিলেট অবদান রাখলেও, উন্নয়নেরয় দিকে বৈষম্যের শিকার এজন্য সিলেট পিছিয়ে। তারা বলেন, বিশ্বের বিভিন্ন…

আমরা হয় সরকারি দল নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবোঃ সারজিস আলম

এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, জাতীয় নাগরিক পার্টি দেশের রাজনীতিতে ৪৬ নম্বর রাজনৈতিক দল হতে আসে নাই। আমরা হয় জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে থাকবো, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে থাকবো। জাতীয় পার্টির মতো পোষা রাজনৈতিক দল হইতে আমরা আসি নাই। তিনি আরও বলেন, আগামীর বাংলাদেশে আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের প্রশ্নে…