হাটহাজারীতে বিনামূল্যে চিকিৎসা, খৎনা ও ঔষধ বিতরণ
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিনামূল্যে চিকিৎসা, খৎনা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জনকল্যাণমুখী ও স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ সমাজকল্যাণ পরিষদ, হাটহাজারী উপজেলার মির্জাপুরে শুক্রবার (৩১ অক্টোবর) দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মুহাম্মদ নুরুচ্ছাফা। সকাল ৯টায় অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন বিনামূল্যে চিকিৎসা সেবা ও খৎনা…

