মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ ৫ যুবক আটক
তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে দেশীয় অস্ত্রসহ পাঁচ যুবককে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। সোমবার ভোরে পৌর এলাকার চুবড়াস্থ কেয়ারটেকার লাল মিয়ার কলোনিতে এ অভিযান পরিচালিত হয়। থানার ওসির নির্দেশনায় এসআই জাকির হোসেন রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে ভোর পৌনে ৫টার দিকে রুফু বেগমের ভাড়া নেওয়া কক্ষ থেকে তাদের আটক করেন। আটককৃতরা হলেন— বর্ষিজোড়ার মৃদুল…

