দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, ১,০৬৯ জন ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১,০৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়েছে। অধিদপ্তরের তথ্যে বলা হয়েছে, ঢাকায় মৃত্যু হয়েছে ৮ জনের; দক্ষিণ সিটি করপোরেশনে ৫ জন, উত্তর সিটি করপোরেশনে ৩ জন।…

ডিবি’র জালে ১২১ পিস ইয়াবাসহ যুবক আটক

তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ১২১ পিস ইয়াবাসহ জুনেদ মিয়া (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। ডিবি’র এসআই (নিরস্ত্র) মো. আবু নাইয়ুম মিয়ার নেতৃত্বে বুধবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার হওয়া জুনেদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের মোজেফরবাদ গ্রামে। গোপন…

চট্টগ্রামে প্রবাসীর ১৯ লক্ষাধিক টাকার মালামাল লুট, আসামী গ্রেপ্তার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরের হালিশহর থানায় দায়েরকৃত ডাকাতি মামলার পলাতক আসামি মো. সাদ্দাম হোসেন (৩২) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৭। গ্রেপ্তার সাদ্দাম হোসেন ভোলার লালমোহন থানার দুলা মিয়া এলাকার মো. ফারুকের ছেলে। মঙ্গলবার (৪ নভেম্বর) রাত ৮টার দিকে নগরীর চান্দগাঁও থানাধীন নুরুজ্জামান নাজির বাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৭…

মণিপুরিদের ১৮৩ তম মহারাসলীলা উৎসব আজ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষ, আজ অনুষ্ঠিত হবে মণিপুরি সম্প্রদায়ের ১৮৩তম মহারাসলীলা। পূর্ণিমার আলোয় মণিপুরিরা আনন্দে মাতবে। এটি তাদের সবচেয়ে বড় ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। বিগত কয়েকদিন ধরে মণিপুরি পাড়াগুলো মৃদঙ্গের তালে নাচের প্রস্তুতি ও গান-বাজনার হাওয়া দিয়ে ভরে উঠেছে। গ্রাম ও পাড়া জুড়ে চলছে শেষ মুহূর্তের “গোষ্ঠলীলা” বা রাখাল নৃত্য এবং রাসনৃত্যের…

সাতক্ষীরায় পুরনো বইয়ের সঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিক্রির অভিযোগ

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা জেলা প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তত্ত্বাবধানে পুরনো বই বিক্রির সঙ্গে ২০২৫ শিক্ষাবর্ষের নতুন বই বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে নকিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অস্থায়ী গুদাম থেকে ট্রাকে পুরাতন বইয়ের সঙ্গে নতুন বই তোলা হচ্ছিল। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের…

আবারও বাজারে বেড়েছে পেঁয়াজের ঝাঁজ

আবারও ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার। ভারত থেকে আমদানি বন্ধ থাকায় এবং দেশি নতুন পেঁয়াজ এখনও বাজারে না আসায় কেজিপ্রতি দাম বেড়েছে সর্বোচ্চ ১৫ টাকা পর্যন্ত। উৎসবের এই মৌসুমে দাম সহসা কমার কোনো লক্ষণ দেখছেন না ব্যবসায়ীরা। দীর্ঘ সময় ধরে আমদানি বন্ধ থাকায় এবং মৌসুমের শেষ দিকে মজুদ কমে যাওয়ায় পেঁয়াজের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র এক…

জোট নয়, সমঝোতার ভিত্তিতে নির্বাচনে লড়বে জামায়াত : শফিকুর রহমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো জোটের অধীনে নয়, বরং সমঝোতার ভিত্তিতে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে, জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, জোটে না গেলেও ইসলামপন্থী সব দলের ভোট যেন একত্রে থাকে, সে ব্যবস্থা করা হবে। বুধবার (৫ নভেম্বর) সকালে সাংগঠনিক সফরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব…

মেয়র নির্বাচিত হয়ে ট্রাম্পের উদ্দেশে মামদানির কড়া বার্তা

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে ঐতিহাসিক জয়ের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সরাসরি কড়া বার্তা দিয়েছেন জোহরান মামদানি। স্থানীয় সময় মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে ব্রুকলিনে আয়োজিত বিজয়োৎসবে তিনি এই বক্তব্য দেন। খবর বিবিসির। ট্রাম্পের উদ্দেশে মামদানি বলেন, “ডোনাল্ড ট্রাম্প, আমি জানি আপনি দেখছেন। আপনার জন্য আমার চারটি শব্দ আছে— আওয়াজ বাড়িয়ে দিন।” তাঁর এই মন্তব্যের পরই…

চট্টগ্রাম নগরীতে রাস্তায় হকার, মেয়রের নির্দেশনা কতটুকু কার্যকর হবে!

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম নগরীর ব্যস্ততম নিউ মার্কেট মোড়ে বিকাল ৪ টার আগে সড়ক ফুটপাতে কোন হকার বসবেনা, চসিক মেয়রের কঠোর ঘোষণা—‘নির্দেশনা না মানলে আইনানুগ ব্যবস্থা’ চট্টগ্রাম নগরীর ব্যস্ততম নিউ মার্কেট মোড়ে বিকেল ৪টার আগে কোনো হকার বসলে উচ্ছেদ অভিযানসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।…

ফেসবুকে প্রেম, চট্টগ্রামে গৃহবধূর প্রেমিক যুবক খুন, স্বামী গ্রেপ্তার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম: চট্টগ্রামের পাঁচলাইশ থানাধীন আতুরার ডিপো এলাকায় মো. হাসিবুল ইসলাম (২৬) নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময়ে তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটিও উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তারকৃত মোহাম্মদ জাহেদুল ইসলাম (৩১) পাঁচলাইশ থানাধীন হামজারবাগ এলাকার মো. জাহাঙ্গীর আলমের ছেলে। সোমবার (৩ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে…