বান্দরবানে গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা নিয়ে মতবিনিময়

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: বান্দরবানে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “সুশাসন প্রতিষ্ঠায় এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) সকালে বান্দরবান সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আঞ্চলিক তথ্য অফিসের (পিআইডি) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক তথ্য অফিস (পিআইডি) চট্টগ্রামের উপ-প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক…

পদত্যাগ করলেন দুই উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন যুব ও ক্রীড়া, সমবায়, স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ সন্ধ্যা সোয়া ছয়টায় যমুনায় যে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে, সেখানেই এই বিষয়ে ঘোষণা দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে দুপুরে…

আগামীকাল সন্ধ্যা ৬টায় ত্রয়োদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা

আগামীকাল (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)। কাল সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তফসিল ঘোষণা করবেন। ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে সিইসি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রস্তুতি জানাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে বঙ্গভবনে গেলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)। বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে নির্বাচন ভবন ছেড়ে যায় কমিশনের গাড়ি বহর। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বে সম্পূর্ণ কমিশন রয়েছে এ বহরে। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর…

১২৫ আসনে প্রার্থী ঘোষণা করল এনসিপি, মনোনয়ন পেলেন যারা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বুধবার (১০ ডিসেম্বর) দলের কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সিরিয়াল নির্বাচনী এলাকা প্রার্থীর নাম পঞ্চগড়-১ মো. সারজিস আলম ঠাকুরগাঁও-২ মো. রবিউল ইসলাম ঠাকুরগাঁও-৩ মো গোলাম মর্তুজা সেলিম দিনাজপুর-৩ আ হ ম শামসুল মুকতাদির দিনাজপুর-৫ ডা. মো. আব্দুল আহাদ…

বুধবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন উপদেষ্টা আসিফ

আগামীকাল বুধবার (১০ ডিসেম্বর) বিকেলে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।  সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে বুধবার বিকেল ৩টায় সমসাময়িক বিষয় নিয়ে কথা বলতে এ সংবাদ সম্মেলন করবেন তিনি।  মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক…

খালেদা জিয়ার শারীরিক অবস্থা ‘কিছুটা ভালোর দিকে’

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। খালেদা জিয়ার ব্যক্তিগত এক চিকিৎসক জানিয়েছেন, গত দুই-তিন দিন ধরে খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, ফলে বলা যায় ‘কিছুটা ভালোর দিকে’। আজ মঙ্গলবার (৯ ডিসেম্বর) এনটিভি অনলাইনকে তিনি বলেন, আগে যেমনটা হয়েছে, একটু উন্নতি হলে এটা স্থিতিশীল থাকতো না। গত দুই-তিন দিন…

দুর্নীতির লাগাম টানার রেকর্ড আছে বিএনপির: তারেক রহমান

দেশের দুর্নীতির লাগাম টানা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিএনপির সফল ‘ট্র্যাক রেকর্ড’ আছে বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ‘বিএনপির দেশগড়া’র পরিকল্পনা শীর্ষক এক আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ দাবি করেন। তারেক রহমান বলেন, ‘বিএনপির আমলে দুর্নীতির সূচক কমতে থাকে। প্রতিবার বিএনপির সরকার…

স্বনামধন্য ফিড কোম্পানি আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পার্টনারস মিট (গ্রেট) অনুষ্ঠিত

আস্থায় তৃপ্তি, আস্থায় বৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে স্বনামধন্য ফিড কোম্পানি আস্থা ফিড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পার্টনারস মিট (গ্রেট) অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৯:০০ টায় নগরীর ফয়েজ লেকের একটি কনভেনশন হদ এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম বিভাগীয় জোনের এজিএম মাসুদুর রায়হান ও ডাঃ মোঃ সাহেদের সঞ্চালনায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কোম্পানির চেয়ারম্যান…

সংযুক্ত আরব আমিরাতে শুক্রবারের নামাজের সময় পরিবর্তন: কার্যকর জানুয়ারি ২০২৬ থেকে

সংযুক্ত আরব আমিরাতের ইসলামী বিষয়ক কর্তৃপক্ষ—জেনারেল অথরিটি ফর ইসলামিক অ্যাফেয়ার্স, আওকাফ অ্যান্ড জাকাত—ঘোষণা করেছে যে আগামী ২ জানুয়ারি ২০২৬ থেকে দেশব্যাপী সব মসজিদে শুক্রবারের (জুমা) নামাজের সময় পরিবর্তন করা হবে। নতুন সূচি অনুযায়ী, জুমার নামাজ অনুষ্ঠিত হবে দুপুর ১২টা ৪৫ মিনিটে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মুসল্লিদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন নতুন সময় মেনে যথাসময়ে…