চট্টগ্রাম বন্দরে আবারও বর্ধিত ট্যারিফ আদায় শুরু

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরে বর্ধিত হারে মাশুল আদায়ের বিরোদ্ধে রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের দেয়া এক মাসের স্থগিতাদেশ আপিল বিভাগ স্থগিত করায় চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবাখাতে ৪১ শতাংশ হারে বাড়ানো মাশুল (ট্যারিফ) পুনরায় আদায়ের ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে এ বিষয়ে নোটিশ জারি…

চবি’কে ক্যান্টনমেন্টের মতো পরিচ্ছন্ন করায় চাকসুকে ধন্যবাদ উপাচার্যের

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, দায়িত্ব গ্রহণের সময় পুরো ক্যাম্পাস যেন আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল। এখন পরিবেশ এমন— ক্যান্টনমেন্টের সঙ্গেও তুলনা করা যায়। ৩০ নভেম্বর রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিবেশ–বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সলিড ওয়েস্ট–ফ্রি ক্যাম্পাস…

খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ নরেন্দ্র মোদির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় ভারত গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ ডিসেম্বর) এক এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি এ খবর জানান। এক্সে তিনি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। তাঁর…

বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয়: মো. তাহের

বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ. তাহের। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। গত সপ্তাহে তার হার্টে রিং পরানো হয় এ হাসপাতালটিতে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা…

দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে : মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ…

১১মাস ধরে ঘরবন্দী অসহায় এক পরিবার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি দখলে নিতে ১১ মাস ধরে একটি পরিবারকে ঘরবন্দী করে রাখার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩০শে নভেম্বর) উপজেলার সাতগাওঁ ইউনিয়নের আঐ গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রহিম (৭০) এর পরিবার জানিয়েছেন-চলাচলের পথ না থাকায় দীর্ঘদিন ধরে বাড়িতে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। এমন বন্দিদশা থেকে মুক্তি পেতে আব্দুর রহিমের ছেলে নূরুল…

লংলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক শাহনাজ বাহারের ইন্তেকাল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শাহনাজ বাহার (৫৩) ইন্তেকাল করেছেন। গত শনিবার রাত ৮ টায় স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। রোববার(৩০শে নভেম্বর) শাহনাজ বাহারের কর্মস্থল লংলা কলেজ ক্যাম্পাসে সকাল ১১ টায় প্রথম জানাজা ও দুপুর ২টায় ভাটেরাস্থ নিজ…

আল্লাহ ও রাসূল (সা.)-কে কটূক্তি: বাউল আবুল সরকারের ফাঁসির দাবি—আলফাডাঙ্গায় উলামায়ে কেরামের প্রেস ব্রিফিং

আজিজুর রহমান দুলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর শানে কটূক্তির অভিযোগে বাউল শিল্পী আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়ে তীব্র প্রতিবাদ সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে এই ঘটনার প্রতিবাদে আন্দোলনকারী ‘তাওহীদি জনতা’র বিরুদ্ধে দায়ের করা সব মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকেল…

খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে বিদেশি মেডিকেল টিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মেডিকেল টিমটি সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। হাসপাতালের সূত্র জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে মেডিকেল বোর্ড মনে করছে খালেদা…

তারেক রহমান এখনো ভোটার হননি : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন।’ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।