ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন বার্তা

মার্কিন বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য সতর্কতামূলক এক নতুন বার্তা দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে।0 বার্তায় স্পষ্টভাবে জানানো হয়েছে, বি১/বি২ ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে চাকরি বা কাজ করার কোনো অনুমতি নেই। এজন্য উপযুক্ত ভিসায় আবেদন করতে বলা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) নিজেদের ওয়েবসাইটে এই বার্তা প্রকাশ করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। দূতাবাসের বার্তায় বলা…

সব নির্বাচন ভালো করতে চায় কমিশন, নভেম্বরে সংলাপ

শুধু একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন নয়, বরং ভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে অনুষ্ঠানের টেকসই সংস্কৃতি গড়ে তোলাই নির্বাচন কমিশনের (ইসি) মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের যে ন্যূনতম মানদণ্ড প্রতিষ্ঠিত হয়েছে, তা ধরে রাখার…

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের রপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   তিনি বলেছেন, দুই দেশের বিদ্যমান অর্থনৈতিক সম্পর্ক আরও সম্প্রসারণের মাধ্যমে বাণিজ্য ও বিনিয়োগের নতুন ক্ষেত্র উন্মোচিত হবে। আজ বুধবার জাপানের স্থানীয় সময়  বেলা ১১টা ৪৫ মিনিটে জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেটরো) প্রেসিডেন্ট কাতাওকা সুসুমুর সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী এ সহযোগিতা চান।  প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ…

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

লিবিয়ায় আটকে পড়া ১৭৪ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিক স্বেচ্ছায় দেশে ফিরেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোর ৫টা ৪০ মিনিটে লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে (ইউজেড-২২২) তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা…

পাঁচ বছরে বাংলাদেশে ৬.৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা জাপানের

আগামী পাঁচ বছরে বাংলাদেশে প্রায় ১ ট্রিলিয়ন ইয়েন (৬.৩৫ বিলিয়ন মার্কিন ডলার) বেসরকারি খাতে বিনিয়োগ করবে জাপান। বাংলাদেশ ও জাপানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার ঘোষণা দিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এ বিশাল অঙ্কের বিনিয়োগের প্রত্যাশা ব্যক্ত করেছেন। মঙ্গলবার টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠক শেষে যৌথ…

যুদ্ধে ফ্লাইট বিপর্যয়ের কারণে আটকে থাকা কর্মীদের আকামার মেয়াদ শেষ হলেও সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবেন: প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সৌদি আরবে যুদ্ধে ফ্লাইট বিপর্যয়ের কারণে নির্ধারিত সময়ে পৌঁছাতে না পারা এবং পরবর্তীতে আকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া বাংলাদেশি কর্মীরা পুনরায় দেশটিতে প্রবেশের সুযোগ পাবেন। তারা পরবর্তীতে যেতে পারলে ইলেকট্রনিক সিস্টেমে স্বয়ংক্রিয়ভাবে এন্ট্রি সম্পন্ন হবে এবং তারা প্রবেশের অনুমতি পাবেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ দুপুরে রাজধানীর ইস্কাটন…

জাঁকজমকপূর্ণ আয়োজনে সোনারগাঁওয়ের গোবিন্দপুরে তিন দিনব্যাপী কোজাগরী লক্ষ্মীপূজা অনুষ্ঠিত

সোনারগাঁও (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রী শ্রী কোজাগরী লক্ষ্মীপূজা উপলক্ষে তিন দিনব্যাপী জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গত ২৫ অক্টোবর (রবিবার) থেকে শুরু হওয়া এই উৎসব আগামী ২৭ অক্টোবর (মঙ্গলবার) পর্যন্ত চলবে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দমুখর পরিবেশে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা এতে অংশ নিচ্ছেন। অনুষ্ঠান…

জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সময় সোমবার (২৬ অক্টোবর) সকাল সোয়া ৯টায় টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। এর আগে ঢাকা সময় রোববার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে রওনা হন তিনি। ২৬ থেকে…

শুভ প্রবারণা পূর্ণিমার অনুষ্ঠানে বান্দরবানে সেনা জোন কমান্ডারের শুভেচ্ছা বিনিময়

বাসুদেব বিশ্বাস,বান্দরবান: ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও শান্তিপূর্ণ সহাবস্থানের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবানে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বান্দরবান সদর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সায়েম আহমেদ। রবিবার (২৫ অক্টোবর ) বান্দরবান সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার পরিচালনা কমিটি ও দায়ক-দায়িকাদের আয়োজনে শুভ প্রবারণা পূর্ণিমা উদযাপন-২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে…

আলফাডাঙ্গায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৮ পাটের গুদামসহ ১১ দোকান ছাই, ক্ষতি প্রায় ২ কোটি টাকা

​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের ফলিয়া বাজারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে বাজারের ৭ থেকে ৮টি পাটের গুদাম এবং ৩টি দোকান ভস্মীভূত হয়েছে। পুড়ে যাওয়া গুদামগুলোতে থাকা প্রায় তিন হাজার মণ পাটসহ ব্যবসায়ীদের সংরক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে আনুমানিক দেড় থেকে দুই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন…