বেগম খালেদা জিয়া আর নেই

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশ সময় সকাল ৬টায় তার ইহকালকে বিদায় জানিয়েছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তথ‍্য নিশ্চিত করেছেন, বিএনপি প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামান। এবং বেগম জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ কামাল খান।

সংসদ নির্বাচনে ২৫৮২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ৩০০টি সংসদীয় আসনে মোট ২ হাজার ৫৮২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।  আজ সোমবার নির্বাচন কমিশন থেকে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা অঞ্চলে ৪১টি সংসদীয় আসনের বিপরীতে ৪৪৪টি, ফরিদপুর অঞ্চলে ১৫টি সংসদীয় আসনের বিপরীতে ১৪২টি, চট্টগ্রাম…

এবার নির্বাচনে অংশগ্রহণ করবেন না আসিফ মাহমুদ : নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) সদ্য যোগ দেওয়া বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবারের নির্বাচনে অংশগ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাহিদ ইসলাম। দলটিতে মুখপাত্রের দায়িত্ব পাওয়া আসিফ মাহমুদের বিষয়ে তিনি বলেন, এনসিপির…

নির্বাচন সফল করতে আমরা পুরোপুরি প্রস্তুত: প্রধান উপদেষ্টা

স্বাধীন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংসদ নির্বাচন ও গণভোট সফল করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।আমরা পুরোপুরি প্রস্তুত। সোমবার (২৯ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে তার বিদায়ী সৌজন্য সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এসব…

হাইকোর্টের আদেশ স্থগিত, মান্নার নির্বাচনে অংশগ্রহণে বাধা নেই

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম ঋণ খেলাপির তালিকা থেকে স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। আদালতের এই সিদ্ধান্তের ফলে আসন্ন নির্বাচনে তার অংশগ্রহণে আর কোনো আইনি বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের আদেশ স্থগিত করে সোমবার (২৯ ডিসেম্বর) বিচারপতি মো. রেজাউল হকের চেম্বার আদালত এ আদেশ দেন। আদালতে মান্নার পক্ষে শুনানি করেন…

আজ মনোনয়ন জমার শেষ দিন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার (২৯ ডিসেম্বর)। নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বিকেল পাঁচটার মধ্যে প্রার্থী অথবা তার প্রস্তাবক বা সমর্থক মনোনয়নপত্র জমা দিতে পারবেন। রোববার পর্যন্ত মোট ৩১১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন৷ আর জমা দিয়েছেন ১৬৬ জন। আইন অনুযায়ী, দলীয় প্রার্থীদের হলফনামাসহ দলীয় প্রত্যায়ন মনোনয়নপত্রের সঙ্গে জমা…

ভোটকেন্দ্র মেরামত ও সিসি ক্যামেরা স্থাপনে ইসির নির্দেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রতিষ্ঠান বা স্থাপনা সংস্কার বা মেরামত, সিসি ক্যামেরা স্থাপন বা সংস্কার এবং ভোটকেন্দ্রে যাতায়াতের ভাঙা ও সংকীর্ণ রাস্তা মেরামত করতে স্থানীয় সরকার বিভাগের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের নির্বাচন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মোহাম্মদ মনির স্বাক্ষরিত এ-সংক্রান্ত চিঠি…

তারেকের ‘আমজনতা’র দলে যোগ দিলেন হিরো আলম

সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম এবার রাজনৈতিক দলে যোগদান দিয়েছেন। সদ্য নিবন্ধন পাওয়া মো. তারেক রহমানের ‘আমজনতা’র দলে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন হিরো আলম। রোববার (২৮ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পল্টনে এক সংবাদ সম্মেলন এই তথ্য জানান তারেক রহমান। তারেক রহমান বলেন, ‘হিরো আলম ভাই আমজনতার দলে যোগ দেয়ার উদ্দেশ্যে সদস্য ফর্ম…

জামায়াতের নেতৃত্বাধীন জোটে যুক্ত হলো এলডিপি ও এনসিপি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলীয় জোটে যুক্ত হয়েছে কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল ৫টায় জাতীয় প্রেস ক্লাবে আট দলীয় জোটের এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তাদের নাম ঘোষণা করেন জামায়াতের আমির ডা: শফিকুর রহমান। সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির…

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন তারেক রহমান

মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) বিএনপির মিডিয়া সেলের ভ্যারিফায়েড পেজে এ সংক্রান্ত একটি পোস্ট করা হয়। সেখানে দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’…