প্লে থেকে পঞ্চম শ্রেণীতে জেনারেল শিক্ষার সাথে ৭০ জন হাফেজে কুরআনের অনন্য গৌরব: ডেমরায় ঐতিহাসিক পাগড়ী প্রদান অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পবিত্র কুরআনুল কারীমের নূর ও আধুনিক শিক্ষার আলোর এক অপূর্ব সমন্বয়ে রাজধানী ঢাকার ডেমরার মধুবাগ পাড়াডগার গত কাল রাত দশটায় সফলভাবে সম্পন্ন হয়েছে এক ঐতিহাসিক ও আধ্যাত্মিক মহাসমাবেশ। ‘মাদ্রাসা আবু হুরায়রা (রা.)’-এর উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে প্লে থেকে পঞ্চম শ্রেণীর মাঝে সাধারণ শিক্ষার পাশাপাশি পবিত্র কুরআনে হাফেজ হওয়া ৭০ জন কৃতী শিক্ষার্থীকে…

