বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে অক্সিজেন সিলিন্ডার ও চিকিৎসা সামগ্রী বিতরণ
বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডারসহ বিভিন্ন প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী বিতরণ করা হয়েছে।০৬ আগষ্ট (বৃহস্পতিবার) রুমা উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এই সহায়তা সামগ্রী হস্তান্তর করা হয়।হাসপাতাল সূত্রে জানা যায়, উপজেলার সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এবং জরুরি অক্সিজেন সংকট মোকাবিলায় জেলা প্রশাসকের পক্ষ থেকে এই উদ্যোগ গ্রহন…

