ইউএনও নয়, যেন একজন অভিভাবক’ চরভদ্রাসনের নবাগত ইউএনও জুলহাস হোসেন সৌরভকে ঘিরে ইতিবাচক প্রত্যাশা
ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ দায়িত্ব গ্রহণের পর থেকেই উপজেলা প্রশাসনে ইতিবাচক কর্মপরিবেশ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। তাদের ভাষ্য, নতুন ইউএনও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছেন। কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ, সমস্যা মনোযোগ দিয়ে শোনা এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের মানসিকতার…

