ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী মহানগর এক্সপ্রেস এবার কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে। আগামী ২৬ অক্টোবর (সোমবার) রাত ৮টা থেকে ঢাকা-কক্সবাজার রুটে ট্রেনটি চলাচল শুরু করবে।  ওই দিন সন্ধ্যায় রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে মহানগর এক্সপ্রেসের কক্সবাজারগামী প্রথম যাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। আজ শুক্রবার (২৩ অক্টোবর) বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এক…

কুলাউড়ায় শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন: এমপি শওকতুল ইসলাম শকু

‎‎তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় ২২৬টি মণ্ডপে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন হয়েছে।‎বৃহস্পতিবার (‎২২ অক্টোবর) সন্ধ্যায় শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন, থানা প্রশাসন, আনসার-ভিডিপি ও উপজেলার সর্বস্তরের জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু।‎‎তিনি তাঁর বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফর সংক্ষিপ্ত করে আমি কুলাউড়ায় ফিরে বিভিন্ন পূজামণ্ডপ…

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

(বাসস): জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন। গত ১৭ বছর নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে। আজ বৃহস্পতিবার ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার বলেন, একজন…

ঢাকা থেকে দাম্মাম-রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত

সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির কারণে দাম্মাম ও রিয়াদগামী ফ্লাইট আবার স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। দাম্মাম রুটের ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে। অন্যদিকে, রিয়াদগামী ফ্লাইট ৩১ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে। এতে এসব রুটের যাত্রীদের ভ্রমণ পরিকল্পনায় পরিবর্তন আনতে হতে পারে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ কর্তৃপক্ষ…

সাইবার হামলার ঝুঁকি এড়াতে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ

সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট। নিরাপত্তাঝুঁকি পর্যালোচনা করে অতি দ্রুত ওয়েবসাইটটি চালু করা হবে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জরুরি নিরাপত্তাজনিত সমস্যার কারণে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটি বন্ধ রাখা হয়েছে। নিরাপত্তাঝুঁকি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। পিএইচপি প্রোগ্রামিং ভাষার দুটি…

পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন দায়িত্বে মো. আশফাক হোসেইন: প্রবাসীদের শুভেচ্ছা

অনলাইন ডেস্কঃ দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের সাবেক সফল কাউন্সেলর জনাব মো. আশফাক হোসেইন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন ও গুরুত্বপূর্ণ দায়িত্বে যোগদান করেছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সাম্প্রতিক অফিস আদেশে তাকে ‘পরিচালক (পররাষ্ট্র মন্ত্রীর দপ্তর)’ পদে পদায়ন করা হয়েছে। পাশাপাশি তিনি ‘পরিচালক (অভিবাসন ও অনিবাসী বাংলাদেশি বিষয়ক অনুবিভাগ)’ এবং ‘পরিচালক (আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক অনুবিভাগ)’…

বান্দরবানে প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সপ্তাহব্যাপী নানা আয়োজন

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ বা প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী নানা আয়োজন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে বান্দরবান প্রেসক্লাবে উৎসব উদযাপন পরিষদের আয়োজনে উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনু মং মারমা এই তথ্য নিশ্চিত করেন। এসময় তিনি বলেন, প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বান্দরবানে ২১ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত নানা…

বাংলাদেশিসহ ৭২১ বিদেশিকে ফেরত পাঠাল কম্বোডিয়া

অবৈধ অভিবাসন ও আন্তঃদেশীয় অপরাধ দমনে কঠোর অবস্থান নিয়েছে কম্বোডিয়া সরকার। এর অংশ হিসেবে মাত্র ১০ দিনের অভিযানে বাংলাদেশিসহ ২০ দেশের ৭২১ জন বিদেশি নাগরিককে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।বহিষ্কৃতদের মধ্যে ৯৫ জন নারী। তাদের মধ্যে অনলাইন প্রতারণায় জড়িত থাকার অভিযোগে চীনা ও ইন্দোনেশীয় নাগরিকদেরও ফেরত পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) কম্বোডিয়ার…

প্রধানমন্ত্রীর রাজশাহী সফর নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য, যুবক আটক

প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফরকালে ফেসবুকে ‘স্নাইপার’ সংক্রান্ত মন্তব্য করার অভিযোগে আবু বকর সিদ্দিক নামের এক যুবককে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল ইশতিয়াক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আবু বকর সিদ্দিককে আটকের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় আবু বকরের বিরুদ্ধে কী অভিযোগ আনা…

২৫ অক্টোবর থেকে ঢাকা-রিয়াদ ফ্লাইট চলাচল শুরু

নিরাপত্তা পরিস্থিতির উন্নতির ফলে আগামী ২৫ অক্টোবর দিবাগত রাত ১টা ২৫ মিনিটে ঢাকা থেকে রিয়াদের উদ্দেশে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর একটি ফ্লাইট চলাচল শুরু করবে। আপাতত ওই দিন একটিমাত্র ফ্লাইট পরিচালনা করা হবে এবং পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ফ্লাইটগুলোর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তারা…