মৌলভীবাজারে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী দুবাই প্রবাসী রিয়াজ
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) আসনের জাতীয় পার্টির (জাপা) প্রার্থী দুবাই প্রবাসী আহমেদ রিয়াজ উদ্দিন। সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হবে না-এমন আশঙ্কার কথা প্রকাশ করে তিনি শনিবার (৬ জানুয়ারি) বিকেলে তার ফেইসবুকে সোস্যাল মিডিয়াতে এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন। শনিবার (৬ জানুয়ারি) বিকেল ৪টায়…

