কুমিল্লা ও ময়মনসিংহ সিটি নির্বাচন ৯ মার্চ
কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৯ মার্চ। উভয় সিটিতে সব কেন্দ্রে ভোট হবে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে। সোমবার (২২ জানুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান। তিনি জানিয়েছেন, আগামী ৯ মার্চ একই দিনে ময়মনসিংহ ও কুমিল্লা সিটির পাশাপাশি দেশের ৯টি…

