মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপি নেতা ড. মঈন খানের সাক্ষাৎ
হুট করে ঢাকার মার্কিন দূতাবাসে গিয়ে দেশটির রাষ্ট্রদূত পিটার হাসের সাথে দেখা করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান। সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে মার্কিন দূতাবাসে প্রবেশ করেন এ বিএনপি নেতা। আর বের হন বিকেল ৪টা ৫ মিনিটে। সাক্ষাতের বিষয়টি জানিয়ে ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে ছবিসহ…

