খালেদা জিয়ার চিকিৎসায় এভারকেয়ারে বিদেশি মেডিকেল টিম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসায় সহায়তার জন্য পাঁচ সদস্যের একটি বিদেশি মেডিকেল টিম এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছে। মেডিকেল টিমটি সোমবার (১ ডিসেম্বর) দুপুর ২টা ৫০ মিনিটে হাসপাতালের প্রধান ভবনে প্রবেশ করে। হাসপাতালের সূত্র জানিয়েছে, এই বিদেশি চিকিৎসকরা বর্তমানে খালেদা জিয়ার চিকিৎসা তদারকিতে থাকা দেশি ও বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবেন। এদিকে মেডিকেল বোর্ড মনে করছে খালেদা…

তারেক রহমান এখনো ভোটার হননি : ইসি সচিব

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান এখনও ভোটার হননি। তবে আবেদন সাপেক্ষে ও কমিশন চাইলে তিনি আগামী সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন এবং প্রার্থী হতে পারবেন।’ সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিজয়ের মাস ডিসেম্বর শুরু

১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে বিজয়ী হয় বাঙালি জাতি। তত্কালীন পূর্ব বাংলার বাঙালিদের দীর্ঘদিনের স্বাধিকারের আন্দোলন চূড়ান্ত পরিণতি পায় ডিসেম্বর মাসে। বিশ্বের বুকে নিজেদের অস্তিত্ব জানান দেয় বাংলাদেশ নামের এক নতুন স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। বছর ঘুরে আবারও এলো ডিসেম্বর মাস। বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন ও গর্বের মাস এই ডিসেম্বর।…

১১মাস ধরে ঘরবন্দী অসহায় এক পরিবার

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জমি দখলে নিতে ১১ মাস ধরে একটি পরিবারকে ঘরবন্দী করে রাখার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩০শে নভেম্বর) উপজেলার সাতগাওঁ ইউনিয়নের আঐ গ্রামের স্কুল শিক্ষক আব্দুর রহিম (৭০) এর পরিবার জানিয়েছেন-চলাচলের পথ না থাকায় দীর্ঘদিন ধরে বাড়িতে অবরুদ্ধ অবস্থায় দিন কাটাচ্ছে। এমন বন্দিদশা থেকে মুক্তি পেতে আব্দুর রহিমের ছেলে নূরুল আফসার…

ভোট দেওয়ার জন্য প্রবাসী নিবন্ধন ছাড়াল ১  লাখ ১৪ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন দেশ থেকে ভোট দেওয়ার জন্য “পোস্টাল ভোট বিডি” অ্যাপে প্রবাসী নিবন্ধন ছাড়াল ১ লাখ ১৪ হাজার। নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট প্রবাসীদের ঠিকানায় ব্যালট পেপার পাঠিয়ে দেবে নির্বাচন কমিশন (ইসি)। সেমবার (১ ডিসেম্বর) সকালে ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানাগেছে। গত ১৯ নভেম্বর থেকে বিভিন্ন দেশে বসবাসকারীদের নিবন্ধন শুরু হয়েছে, চলবে ২৩…

খালেদা জিয়ার জন্য হাসপাতালে রাষ্ট্রপতির ফুল, খোঁজ নিচ্ছেন নিয়মিত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে হাসপাতালে ফুল পাঠিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন। রোববার (৩০ নভেম্বর) রাতে রাষ্ট্রপতির পক্ষ থেকে এভারকেয়ার হাসপাতালে ফুল পৌঁছে দেন তার এপিএস সাগর হোসেন। সাগর হোসেন জানান, রাষ্ট্রপতি নিয়মিত টেলিফোনে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর রাখছেন ও দ্রুত আরোগ্য কামনা করছেন।

নির্বাহী বিভাগ থেকে পৃথক হলো বিচার বিভাগ

নির্বাহী বিভাগ থেকে পুরোপুরি পৃথক হয়েছে বিচার বিভাগ। বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিতের লক্ষ্যে সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ জারি করা হয়েছে। আজ রোববার (৩০ নভেম্বর) রাষ্ট্রপতির নির্দেশে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে এ অধ্যাদেশ জারি করা হয়। এর আগে গত ২০ নভেম্বর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ সুপ্রিম কোর্টের জন্য একটি পৃথক সচিবালয়…

উপজেলার সিএ চাকরিতে তিন মাসেই কোটিপতি!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: রাজনগর উপজেলা পরিষদের কাম-কম্পিউটার(সিএ)অনুপ দাশ। তার পৈত্রিক বাড়ি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সদর ইউনিয়নের সবুজবাগ আবাসিক এলাকায়। তিনি সবুজবাগে সুদৃশ্য নিদারুণ একটি ডুপ্লেক্স বাড়ি তৈরি করেন। তিন মাসেই কোটিপতি বনে গেছেন রাজনগর উপজেলা পরিষদের সিএ অনুপ দাস। চেক জালিয়াতি ও প্রতারণা করে অতি অল্প সময়ে বিপুল টাকা হাতিয়ে নেয়ার ঘটনায় তোলপাড় শুরু…

চট্টগ্রামের নগরজুড়ে সড়কবাতির সঙ্গে সিসিটিভিও বসানো হবে

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ স্মার্ট ও নিরাপদ নগর গড়তে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরজুড়ে সড়কবাতির সঙ্গে আধুনিক সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ‘ইমপ্লিমেনটেশন অব স্মার্ট লাইটিং (সোলার/নন-সোলার) উইথ এআই–বেইজড সিসিটিভি সার্ভিল্যান্স সিস্টেম ইন চট্টগ্রাম সিটি এরিয়া ফর এনশিউরিং স্মার্ট অ্যান্ড সেইফ সিটি’ শীর্ষক প্রকল্পের উন্নয়ন প্রস্তাবনা (ডিপিপি) প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়েছে চার সদস্যের…

দেশে ফিরতে চাইলে তারেক রহমানকে এক দিনের মধ্যেই ট্রাভেল পাস দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে অন্তর্বর্তী সরকার এক দিনের মধ্যেই ট্রাভেল পাস ইস্যু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, লন্ডনে তারেক রহমান কোন স্ট্যাটাসে অবস্থান করছেন, সে বিষয়ে সরকারের কাছে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই। তবে দেশে ফিরতে চাইলে কোনো দেশ তাকে আটকে রাখবে—এটিকে অস্বাভাবিক বলে মন্তব্য করেন তিনি। রোববার…