ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা 

আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট উৎসবমুখর হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (০৩ ডিসেম্বর) মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ আয়োজিত ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) ২০২৫ এবং আর্মড ফোর্সেস ওয়ার কোর্স (এএফডব্লিউসি) ২০২৫-এর সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশের কৌশলগত ভৌগোলিক অবস্থান দেশের জন্য…

খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকায় যুক্তরাজ্যের চিকিৎসক রিচার্ড বিলি

বেগম জিয়ার চিকিৎসা সহায়তায় যুক্তরাজ্য থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দলের প্রধান ডা. রিচার্ড বিলি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। বুধবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকায় পৌঁছান তিনি। এর পর তিনি এভারকেয়ার হাসপাতালে যান। খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন এই তথ্য নিশ্চিত করেন। বর্তমানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও তার উন্নত ও…

কমলগঞ্জে প্রভাবশালীর বাঁধায় চলাচলের রাস্তাটি প্রতিবন্ধকতার অভিযোগ

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে একটি প্রভাবশালী মহলের বাঁধায় যাতায়াত করা রাস্তায় মধ্যে চলাচলে প্রতিবন্ধিকতা সৃষ্টির অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রশাসনের কাছে আবেদন নিবেদন করে ও কোন প্রকার ফলাফল না পাওয়ায় সংবাদ সম্মেলন করে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের নারায়নক্ষেত্র গ্রামের মজির উদ্দিন আহমদ চৌধুরী। মঙ্গলবার (২রা ডিসেম্বর) বিকাল ৫টায় কমলগঞ্জ…

চরভদ্রাসনে নবাগত উপজেলা নির্বাহী অফিসার জালাল উদ্দিনকে ফুল দিয়ে বরণ

ফরিদপুর জেলা প্রতিনিধি- ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জালাল উদ্দিনকে অফিসার্স ক্লাবের উদ্যোগে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়। নবাগত ইউএনও জালাল উদ্দিন এর আগে পরিবেশ অধিদপ্তরে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন। চরভদ্রাসনে যোগদানকে তিনি দায়িত্ব ও…

খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন ইনশায়াল্লাহ : জামায়াত আমির

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি হাসপাতালে যান। এ সময় তিনি বিএনপির চেয়ারপারসনের চিকিৎসার খোঁজখবর নেন। হাসপাতাল থেকে বেরিয়ে জামায়াত আমির সাংবাদিকদের বলেন, আমরা আশা রাখি, দোয়া করি উনি (খালেদা জিয়া) সুস্থ হয়ে উঠবেন ইনশায়াল্লাহ।

চট্টগ্রাম বন্দরে আবারও বর্ধিত ট্যারিফ আদায় শুরু

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বন্দরে বর্ধিত হারে মাশুল আদায়ের বিরোদ্ধে রিট আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের দেয়া এক মাসের স্থগিতাদেশ আপিল বিভাগ স্থগিত করায় চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবাখাতে ৪১ শতাংশ হারে বাড়ানো মাশুল (ট্যারিফ) পুনরায় আদায়ের ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। রোববার (৩০ নভেম্বর) চট্টগ্রাম বন্দরের প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় থেকে এ বিষয়ে নোটিশ জারি…

চবি’কে ক্যান্টনমেন্টের মতো পরিচ্ছন্ন করায় চাকসুকে ধন্যবাদ উপাচার্যের

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, দায়িত্ব গ্রহণের সময় পুরো ক্যাম্পাস যেন আবর্জনার স্তূপে পরিণত হয়েছিল। এখন পরিবেশ এমন— ক্যান্টনমেন্টের সঙ্গেও তুলনা করা যায়। ৩০ নভেম্বর রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে আয়োজিত পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। পরিবেশ–বিষয়ক সচেতনতা বৃদ্ধি এবং সলিড ওয়েস্ট–ফ্রি ক্যাম্পাস…

খালেদা জিয়ার অসুস্থতায় গভীর উদ্বেগ প্রকাশ নরেন্দ্র মোদির

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় ভারত গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার (১ ডিসেম্বর) এক এক্স (সাবেক টুইটার) বার্তায় তিনি এ খবর জানান। এক্সে তিনি লিখেছেন, ‘বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার বিষয়ে জানতে পেরে গভীরভাবে উদ্বিগ্ন। বহু বছর ধরে তিনি বাংলাদেশের জনজীবনে গুরুত্বপূর্ণ অবদান রেখে এসেছেন। তাঁর…

বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয়: মো. তাহের

বেগম জিয়া কোনো দলের একক সম্পদ নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ. তাহের। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি। গত সপ্তাহে তার হার্টে রিং পরানো হয় এ হাসপাতালটিতে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা…

দেশি-বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে খালেদা জিয়ার চিকিৎসা চলছে : মির্জা ফখরুল

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে চলছে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ সোমবার (১ ডিসেম্বর) সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ড. রেজা কিবরিয়ার যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা জানান। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আপনারা জানেন, ম্যাডাম অসুস্থ এবং আমাদের চিকিৎসকরা কাজ…