বাংলাদেশ ভ্রমণে মার্কিন দূতাবাসের সতর্কতা জারি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্কতা জারি করেছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাস সামনের দিনগুলোয় রাজনৈতিক সমাবেশ ও বিক্ষোভ বাড়তে পারে উল্লেখ করে বাংলাদেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জনসমাগম ও বিক্ষোভ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার (১৫ ডিসেম্বর) জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় যুক্তরাষ্ট্র দূতাবাস এ তথ্য জানিয়েছে। বাংলাদেশ…

বান্দরবানে মহান বিজয় দিবস উপলক্ষ্যে বিজয় মেলা

বাসুদেব বিশ্বাস, বান্দরবান: মহান বিজয় দিবস উপলক্ষ্যে বান্দরবানে চারু,কারু ও স্থানীয়দের উৎপাদিত বিভিন্ন শিল্প পণ্যের আয়োজনে শুরু হয়েছে বিজয় মেলা। সোমবার (১৫ডিসেম্বর) বিকালে বান্দরবান জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের প্রাঙ্গনে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তালেব,পুলিশ সুপার আবদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম…

স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে রেখেই তাকে পদত্যাগের আলটিমেটাম ডাকসু ভিপির

৪৮ ঘণ্টার মধ্যে তিন দফা দাবি আদায় না হলে তিন উপদেষ্টার পদত্যাগে আন্দোলন হবে। মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ডাকসু ভিপি সাদিক কায়েম। সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি বলেন, অনতিবিলম্বে দাবি না মানা হলে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান পরিবর্তন না দেখাতে পারলে, স্বরাষ্ট্র…

সিঙ্গাপুরের উদ্দেশে উড্ডয়ন করলো হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স

উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে।  সোমবার (১৫ ডিসেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে হাদিকে বহনকারী এয়ার এম্বুলেন্সের উড্ডয়ন করে।  সিঙ্গাপুর পৌঁছাতে সময় আনুমানিক ৪ থেকে সাড়ে ৪ ঘণ্টা সময় লাগবে বলে জানা গেছে। দুপুর ১টার দিকে তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে হাদিকে বহনকারী আইসিইউ…

ইলেকশন হবে ইনশাআল্লাহ, কোনো শঙ্কা নেই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আমরা একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশনের জন্য অঙ্গীকারাবদ্ধ। আমরা আশা করি এই তরুণ ভোটারদেরকে সাথে পাব। তোমরা নিজেরা তো ভোট দিবেই এবং অন্যদেরকেও ভোট দানে তোমরা উৎসাহিত করবা। তিনি বলেন, তরুণরা সাহসের প্রতীক। তরুণরা এনার্জির প্রতীক। তরুণরা সৃষ্টির প্রতীক। তোমাদের যে ক্রিয়েটিভিটি, তোমাদের যে…

পোস্টাল ভোট: নিবন্ধন ছাড়াল ৪ লাখ ৬ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন ছাড়াল চার লাখ ৬ হাজার। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে ইসির ওয়েব সাইট (https://portal.ocv.gov.bd/report/by-country) থেকে বিষয়টি জানা গেছে। গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হয়েছে, চলবে আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত। যেসব দেশে নিবন্ধন চলছে, সেগুলোর মধ্যে রয়েছে- দক্ষিণ কোরিয়া, জাপান, দক্ষিণ আফ্রিকা,…

হাদিকে সিঙ্গাপুর নিতে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্স

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র গুলিবিদ্ধ শরীফ ওসমান বিন হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১১ টা ২০ মিনিটে হাদিকে সিঙ্গাপুরে নিতে এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে অবতরণ করেছে। বিমানবন্দর সূত্রে জানা গেছে, সবকিছু ঠিক থাকলে অসপ্রে এভিয়েশনের এয়ার অ্যাম্বুলেন্সটি সোমবার দুপুরে আহত ওসমান হাদিকে নিয়ে ঢাকা থেকে সিঙ্গাপুরের উদ্দেশে…

এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে বাংলাদেশের ঐতিহাসিক সাফল্য: ৫ পদক জয়ী দল ফিরছে দেশে

দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়ান ইয়ুথ প্যারা গেমসে এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রীড়াবিদরা। তিনটি স্বর্ণ ও দুটি ব্রোঞ্জসহ মোট পাঁচটি পদক জিতে দেশের জন্য এক অনন্য গৌরব নিয়ে আসছেন এই অদম্য ক্রীড়াবিদরা। পদকজয়ী এই দলটি আজ (সোমবার) সকাল ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছবে। স্বাভাবিক ক্রীড়াবিদরা যেখানে এশিয়ান পর্যায়ে পদক জিততে…

ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হবে

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র এমপি প্রার্থী শরিফ ওসমান হাদিকে সোমবার (১৫ ডিসেম্বর) দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হবে। রোববার (১৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ…

ডিবি হেফাজতে আনিস আলমগীর

সাংবাদিক আনিস আলমগীরকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তবে কী কারণে তাকে হেফাজতে নিয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিক কিছুই জানায়নি ডিবিপুলিশ। রোববার রাত ৮টা ৫০ মিনিটে তাকে ধানমন্ডি এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে হেফাজতে নিয়েছে। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছে আনিস। নাম প্রকাশে অনিচ্ছুক ডিবির একজন ডিসি আমার দেশকে জানান, আনিস আলমগীরকে একটি বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য…