প্রবাসী ভোটার নিবন্ধন সংখ্যা ছাড়াল চার লাখ ৫৬ হাজার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিভিন্ন দেশ থেকে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন চার লাখ ৫৬ হাজার ছাড়িয়েছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে বিষয়টি জানা গেছে। এতে জানা গেছে- বুধবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে নয়টা পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ লাখ ৫৬ হাজার ৬৪৩ জন প্রবাসী। এর মধ্যে পুরুষ ৪ লাখ ২৮ হাজার…

‘আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন।  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এ কথা জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ‘আজকের এই অনুষ্ঠানটি দুটি বিষয়ের জন্য গুরুত্বপূর্ণ—১৬ ডিসেম্বর আমাদের বিজয় দিবস এবং একই সঙ্গে প্রায় ১৭ থেকে ১৮ বছর আপনাদের সঙ্গে যুক্তরাজ্যে…

প্রচারে সকল টিভিতে সব প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার নির্দেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রচারে সকল প্রার্থীকে সমান সুযোগ দেওয়ার জন্য নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৭ ডিসেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনাটি পাঠিয়েছেন ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক। নির্দেশনায় বলা হয়েছে, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নির্বাচনি পরিবেশ সৃষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি…

আলফাডাঙ্গায় নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

আজিজুর রহমান দলাল: ফরিদপুরের আলফাডাঙ্গায় যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে থানা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়। সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বীর শহিদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানানো হয়। উপজেলা প্রশাসনের পক্ষে…

মহান বিজয় দিবসে শহিদদের প্রতি মৌলভীবাজার জেলা পুলিশের শ্রদ্ধা

আজ মঙ্গলবার (১৬ই ডিসেম্বর) যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস পালন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। বিশ্বের মানচিত্রে নিজের নামে জায়গা করে নেয়। দিবসটি উপলক্ষে সকালে মৌলভীবাজার কেন্দ্রীয় স্মৃতিসৌধ ও গণকবরে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। মৌলভীবাজার…

পতাকা হাতে প্যারাট্রুপিং করে বিশ্বরেকর্ড বাংলাদেশের

মহান বিজয় দিবসের ৫৪তম বার্ষিকী উপলক্ষে ৫৪ জন প্যারাট্রুপার একসঙ্গে জাতীয় পতাকা হাতে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়েছে। এটি বিশ্বের বুকে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং করার রেকর্ড। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও পুরোনো বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয়। প্যারাট্রুপার প্রদর্শনীতে অংশ নেন ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার। স্বাধীনতার ৫৪…

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। ঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তিনি এ ভাষণ দেবেন। বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতার ভাষণটি একযোগে সম্প্রচার করবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বার্তায় বিষয়টি জানিয়েছে।

জামায়াতের যুব ম্যারাথনে লাখো নেতাকর্মীর ঢল

মহান বিজয় দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত যুব ম্যারাথনে লাখো নেতাকর্মীর ঢল নেমেছে।  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান থেকে এই ম্যারাথন শুরু হয়। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ম্যারাথনের উদ্বোধন করেন। উদ্বোধনের আগেই দলটির বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকরা…

স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিতে চায় : মির্জা ফখরুল

একাত্তরে স্বাধীনতার শত্রুরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, স্বাধীনতার শত্রুরা যারা স্বাধীনতার বিরুদ্ধে একাত্তর সালে অবস্থান নিয়েছিল আজ তারা আবার মাথাচাড়া…

বিজয় দিবসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।  মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৬টা ৫৭ মিনিটের দিকে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়।  পুষ্পস্তবক অর্পণের পর ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মৃতির…