জামায়াত আমিরের সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দি অ্যাফেয়ার্সের বৈঠক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দি অ্যাফেয়ার্স মিচেল লি। রবিবার (১৮ জানুয়ারি) সকালে জামায়াত আমিরের কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। জামায়াতে ইসলামী এক বার্তায় তাদের সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করে জানায়, বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি,…

গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করলেন প্রধান উপদেষ্টা

আসন্ন গণভোটের জন্য ‘হ্যাঁ’ ভোট চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফটোকার্ড শেয়ার করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে ফেসবুক পেজ এবং এক্স হ্যান্ডল থেকে গণভোটের প্রচারণায় ফটোকার্ড শেয়ার করেন তিনি। ফটোকার্ডে লেখা, ‘গণভোট ২০২৬- দেশকে দ্রুত এগিয়ে যাওয়ার পথ খুলে দিন ‘হ্যাঁ’-তে সিল দিন।’ প্রধান উপদেষ্টার প্রেস উইং…

দেশে ইইউ নির্বাচন পর্যবেক্ষক মোতায়েন শুরু

বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষণ মিশন দেশের ৬৪টি প্রশাসনিক জেলায় ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে। শনিবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানী থেকে বিভিন্ন জেলার উদ্দেশে রওনা হওয়ার মধ্য দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম শুরু হয়। সংবাদ সম্মেলনে মিশনের উপ-প্রধান পর্যবেক্ষক ইন্ডা লাসে বলেন, দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকরা ইইউ মিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাদের পর্যবেক্ষণ ও তথ্যভিত্তিক…

শোকসভায় খালেদা জিয়ার ত্যাগ-সংযম-দৃঢ়তাকে স্মরণ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভায় তার ত্যাগ, সংযম, উদারতা ও দৃঢ়তাপূর্ণ নেতৃত্বকে স্মরণ করেছেন বক্তারা। শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই শোকসভার আয়োজন করা হয়। সভা শুরু হয় বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদ তাকরিকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে। এরপর শোকগাঁথা পাঠ করেন জ্যেষ্ঠ সাংবাদিক সালেহ উদ্দিন। শোকসভার আহ্বায়ক ছিলেন…

জোট নয়, এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা ইসলামী আন্দোলনের

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৮ আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের…

উত্তরায় ভবনে আগুন, মৃত্যু বেড়ে ৬

রাজধানীর উত্তরায় সাততলা একটি ভবনে আগুন লেগে মৃতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়ে। সকলেই দুই পরিবারের সদস্য বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। প্রথমে তিনজনের মৃত্যুর তথ্য জানায় ফায়ার সার্ভিস। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো তিনজনের মৃত্যুর খবর জানিয়েছে পুলিশ। শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৭টা ৫০ মিনিটে উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের ভবনটির দ্বিতীয় তলায় এ…

গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের সভাপতি কাউসার হোসেন কোরেশী, সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুল আলী

ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। সোমবার (১২ই জানুয়ারি) পূর্ব লন্ডনের একটি সেন্টারে ২০২৬-২০২৭ সেশনের জন্য নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন ট্রাস্টের সভাপতি বিশিষ্ট আইনজীবী কাওসার হোসেন কুরেশি। ট্রাস্টের ভারপ্রাপ্ত সেক্রেটারি রায়হান উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিগত সেশনের কাজের রিপোর্ট পেশ করেন ট্রাস্টের সাবেক…

১১ দলের আসন সমঝোতা: ১৭৯ আসনে জামায়াত, ৩০ আসনে এনসিপি

নানা জল্পনা-কল্পনা শেষে ১১ দলীয় নির্বাচনী জোটের আসন ঘোষণা করলেও এখনও পর্যন্ত মীমাংসা হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের জোটে অংশগ্রহণ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে আয়োজিত সংবাদ সম্মেলনে দলভিত্তিক আসনসংখ্যা ঘোষণা করেছে ১১ দলীয় জোট। তবে এই সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি। সংবাদ সম্মেলন আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আসন্ন নির্বাচন হবে নতুন…

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যরা। স্ত্রী জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানসহ তারেক রহমান বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ও তার কন্যা দিনা ইউনূসের সঙ্গে তারা এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত…

‘ইসলামী আন্দোলনের জন্য ৫০টি আসন ফাঁকা রাখা হয়েছে’

ইসলামী আন্দোলনকে সঙ্গে নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। এছাড়া ইসলামী আন্দোলনের জন্য ৫০ আসন ফাঁকা রাখা হয়েছে বলেও জানা গেছে। বৃহস্পতিবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে জোটের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। মাওলানা মামুনুল হক বলেন, ১০টি দলের উপস্থিতিতে বৈঠক সম্পন্ন…