একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. মো. শফিকুর রহমান বলেন, একদিকে গায়ে হাত অন্যদিকে ফ্যামিলি কার্ড, এ দুটো একসঙ্গে চলতে পারে না। যাদের হাতে মা-বোনেরা এখনই নিরাপদ নয় তারা ভবিষ্যতে কী করবেন তা সহজে বোঝা যাচ্ছে। তিনি বলেন, আমাদের প্রতীক দাঁড়িপাল্লা, পাল্লার মাপে কোনো কম বেশি করব না, যার যা প্রাপ্য তা বুঝে দেবো। মঙ্গলবার (২৭…

নয় কারণে বাতিল হবে পোস্টাল ব্যালট

ভোট দেওয়ার পর ঘোষণাপত্র, স্বাক্ষর ছাড়া গণভোট ও সংসদ নির্বাচনের পোস্টাল ব্যালট পাঠালে তা বাতিল করবে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়াও আরও সাতটি কারণে পোস্টাল ব্যালট বাতিল করবে সংস্থাটি।ইসির উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন ইতিমধ্যে এমন সিদ্ধান্তের চিঠি সকল রিটার্নিং কর্মকর্তাদের পাঠিয়েছেন। এতে বলা হয়েছে, বৈধ ব্যালট পেপারসমূহ জাতীয় সংসদের ক্ষেত্রে প্রার্থীভিত্তিক এবং গণভোটের ক্ষেত্রে হ্যাঁ/না ভিত্তিক…

বিদেশী বিনিয়োগ আনতে পারলে প্রবাসীরা পাবেন নগদ প্রণোদনা

প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশীদের (এনআরবি) নগদ প্রণোদনা দেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব…

ভোট দেখবে দেশি-বিদেশি সাড়ে ৫৫ হাজার পর্যবেক্ষক

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবে দেশি ৫৫ হাজার ৪৫৪ জন। এছাড়াও ভোট দেখতে বিদেশ থেকে আসবেন ৫শ সাংবাদিক ও পর্যবেক্ষক। রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ভোটের ব্রিফিং অনুষ্ঠানে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো ইসির জনসংযোগ পরিচালক রুহুল…

নির্বাচিত হলে ফরিদপুর-১ আসনকে দুর্নীতিমুক্ত করার অঙ্গীকার ড. ইলিয়াস মোল্লা

নিজস্ব প্রতিবেদক, আলফাডাঙ্গা: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালি) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক ড. ইলিয়াস মোল্ল্যা বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করবেন এবং ফরিদপুর-১ আসনকে সুশাসনের একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে গড়ে তুলবেন। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউনিয়নের বেড়িরহাট বাজারে আয়োজিত…

মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করা সাংবাদিক মার্ক টালি আর নেই

মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহযোগিতা করা বিবিসির সাবেক জ্যেষ্ঠ সাংবাদিক স্যার মার্ক টালি মারা গেছেন। ৯০ বছর বয়সে রোববার (২৫ জানুয়ারি) নয়াদিল্লিতে মারা যান তিনি। বিবিসি হিন্দিতে প্রকাশিত এক খবরে তার মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তিনি ১৯৬৪ সালে বিবিসিতে চাকরি নেন। ১৯৬৫ সালে ভারতের দিল্লিতে দায়িত্ব নিয়ে আসেন। বাংলাদেশ, ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মূলত খবর…

জামায়াত ক্ষমতায় গেলে জনপ্রতিনিধিদের বছরে ৪ বার খাল-বিলে গোসল করানো হবে

ন্যায় ও ইনসাফের নতুন বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সাধারণ একজন নাগরিক অপরাধের জন্য যেই শাস্তি পাবে প্রেসিডেন্টও অপরাধ করলে একই শাস্তি পাবে। বিচারের ক্ষেত্রে শুধুমাত্র অপরাধ বিবেচ্য বিষয় হবে। অপরাধ করলে কেউ ছাড় পাবে না। তিনি…

৭১-এর স্বাধীনতা রক্ষা করেছে চব্বিশের ছাত্র আন্দোলন : তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ১৯৭১ সালে দেশ স্বাধীন হয়েছিল, আর সেই স্বাধীনতা রক্ষা করেছে ২০২৪ সালের ছাত্রদের আন্দোলন। এর মধ্য দিয়ে দেশের মানুষ পরিবর্তন চেয়েছে। যেমন, শিক্ষাব্যবস্থার পরিবর্তন, চিকিৎসা সুবিধা যেন সবাই পায়, রাজনৈতিক অধিকার প্রয়োগ করতে পারে, যে অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় চট্টগ্রামে নগরীর পলোগ্রাউন্ডে আয়োজিত নির্বাচনী সমাবেশে…

আমীরে জামায়াতের সঙ্গে বৃটিশ হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এক সৌজন্য সাক্ষাত করেছেন। রবিবার (২৫ জানুয়ারি) সকাল সােড় ৯টার দিকে তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার মি. জেমস গোল্ডম্যান, হেড অব পলিটিক্যাল মি. টিমোথি ডাকেট এবং সেকেন্ড সেক্রেটারি (পলিটিক্যাল) মিস…

নির্বাচিত হয়ে ক্ষমতায় গেলে কঠোরহস্তে দুর্নীতি দমনের প্রতিশ্রুতি তারেক রহমানের

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে বিএনপি দৃঢ় হাতে দুর্নীতি দমন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম পোলো গ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনী জনসভায় তিনি এই প্রতিশ্রুতি দেন। তিনি জানান, অতীতে তার মা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় যারা অপরাধ–অপকর্ম…